ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার পুলিশ

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৩:৪৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৩:৪৮:০৪ অপরাহ্ন
তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে শনিবার (১৪ ডিসেম্বর) রাতে ছয় পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। এটি ঘটেছে উপজেলার নাজিরাবাড়ি এলাকায়।

পুলিশ জানায়, মুফতি তাহেরি বিনা অনুমতিতে মাহফিল আয়োজন করেছিলেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তিনি পালিয়ে যান, তবে পুলিশ ৬ জনকে আটক করতে সক্ষম হয়। হামলার ফলে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ছয়জন পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে এসআই ফারুক, এএসআই প্রদীপ দাস, কনস্টেবল ইউনুস মিয়া, নিজাম উদ্দিন, মহসিন কবীর এবং মো. শওকত রয়েছেন। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এর আগে, গত শুক্রবার আখাউড়ায়ও বিনা অনুমতিতে মাহফিল আয়োজনের ঘটনায় পুলিশ গিয়ে মাহফিল বন্ধ করার চেষ্টা করে এবং এতে এক পুলিশ সদস্য আহত হন। উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মুফতি তাহেরি এবং তার সহযোগীদের বিরুদ্ধে পুলিশ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে