ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

বিজয় দিবস ঘিরে বীর শহিদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৩:৫০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৩:৫০:০৩ অপরাহ্ন
বিজয় দিবস ঘিরে বীর শহিদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ
১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। দিনটিকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধ সেজেছে এক ভিন্ন রূপে। রঙের প্রলেপে নতুনভাবে সেজে উঠছে স্মৃতিসৌধের আঙিনা। স্মৃতি সৌধকে ফুল ও আলোকসজ্জায় সাজানোর জন্য দিন-রাত কাজ করছেন কয়েকশ কর্মী।মহান বিজয় দিবসে আগামীকাল সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সার্বক্ষণিক তদারকিতে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং নিয়ন্ত্রণ কক্ষ থেকে মনিটরিং ব্যবস্থা।রাজধানী ঢাকা থেকে স্মৃতিসৌধ পর্যন্ত প্রধান সড়কগুলো, সরকারি ভবন, স্কুল-কলেজের ভবনগুলো সাজানো হয়েছে রঙ্গিন বাতিতে। শুধু সাভার নয়, রাজধানী ঢাকাসহ সারাদেশে চলছে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি। সরকারি-বেসরকারি ভবনগুলোতে লাল-সবুজের আলোকসজ্জা।

সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে মুছে পরিষ্কার, ফুল দিয়ে সাজানো, আলোকসজ্জা এবং সিসি ক্যামেরা স্থাপনের কাজ সম্পূর্ণ করা হয়েছে।ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন জানান, মহান বিজয় দিবস ঘিরে পুরো স্মৃতিসৌধ এলাকায় পাঁচস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ উপলক্ষে শুধু সাভার নয় আশেপাশের জেলাগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।বিজয়ের ৫৩তম বার্ষিকী উপলক্ষে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ। শহিদদের প্রতি শ্রদ্ধা আর বিজয়ের চেতনায় উদ্ভাসিত এই দিনটি নতুন প্রজন্মকে শেখাবে মুক্তিযুদ্ধের চেতনা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ