ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

টহল বাড়িয়ে ছিনতাই কমিয়ে আনতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৪:৪৮:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৪:৪৮:৫০ অপরাহ্ন
টহল বাড়িয়ে ছিনতাই কমিয়ে আনতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, শেষ রাতে ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে। এ সমস্যা সমাধানে পুলিশকে শেষ রাতে টহল কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, "ছিনতাই শূন্যের কোটায় নামিয়ে আনার জন্য পেট্রোলিং বাড়ানোর ওপর জোর দিতে হবে।"

রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, "আমরা ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, এবং ৩১ ডিসেম্বরের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আলোচনা করেছি। একই সঙ্গে তাবলীগ জামাতের ইজতেমা নিয়েও আলোচনা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে, বর্তমান পরিস্থিতি আরও উন্নত করতে হবে যাতে জনগণ নির্ভয়ে উৎসব উদযাপন করতে পারে।"

তাবলীগ জামাতের ইজতেমা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "আগামী ১৮ ডিসেম্বর দুই পক্ষের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। পূর্বের অভিজ্ঞতা ও পদ্ধতির ভিত্তিতে এবারও ইজতেমা আয়োজন করা হবে।"

স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, "ট্রাফিক সমস্যার সমাধান নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। আমরা চেষ্টা করছি, ১৬ ডিসেম্বর বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করতে।"

বৈঠকে আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট বাহিনীগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে