ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

বিতর্কে দিলজিৎ, পাশে দাঁড়ালেন কঙ্গনা

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৫:০৫:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৫:০৫:৫৪ অপরাহ্ন
বিতর্কে দিলজিৎ, পাশে দাঁড়ালেন কঙ্গনা
পাঞ্জাবি গানের জগতে দাপটের সঙ্গে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন দিলজিৎ দোসাঞ্জ। শুধু দেশে নয়, বিদেশেও সমান জনপ্রিয় এই গায়ক-অভিনেতা। তবে এবার তেলেঙ্গানা সরকারের পাঠানো আইনি নোটিশের কারণে শিরোনামে তিনি। অভিযোগ? মদ নিয়ে তার গানের মাধ্যমে মদ্যপানকে উৎসাহিত করা হচ্ছে।

আইনি নোটিশের জবাবে মঞ্চে দাঁড়িয়ে দিলজিৎ সাহসী বক্তব্য রাখেন। তিনি বলেন, “যদি ভারতের সব রাজ্যে মদ নিষিদ্ধ করা হয়, তাহলে আমি প্রতিজ্ঞা করছি— ‘শরাব পি’ গান আর কোনোদিন গাইব না।”

দিলজিৎ আরও বলেন, “আমার শো যেখানে হয়, সেখানে একদিনের জন্য মদ নিষিদ্ধ করে দিন। আমি সেই শোতে মদ নিয়ে গান গাইব না। অথচ আমি ভক্তিগীতি থেকে শুরু করে অনেক ইতিবাচক গান করেছি, কিন্তু সেগুলো নিয়ে তো কেউ কথা বলে না।”

এবার দিলজিতের পাশে এসে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি বলেন, “শিল্প মানে আবেগ। হিমাচলী লোকগানেও এমন অনেক বিষয় আছে। শিল্পের ক্ষেত্র কখনও সীমাবদ্ধ নয়। তবে মানুষ যখন শিল্পকে খারাপ অভ্যাসে পরিণত করে, তখন প্রশাসন ও সাধারণ মানুষেরই দায়িত্ব তা সামাল দেওয়া।”

এই বিতর্ক ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ দিলজিতের সাহসী অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ মনে করছেন, শিল্পের ওপর এমন বিধিনিষেধ চাপানো উচিত নয়।

মঞ্চে দাঁড়িয়ে দিলজিৎ দোসাঞ্জ তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দিলেন, শিল্পের স্বাধীনতা থাকলেও, তিনি সামাজিক দায়বদ্ধতার বিষয়টি ভোলেননি। তার প্রতিশ্রুতি যেন পাঞ্জাবি গানের গ্ল্যামারের মাঝে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেল।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল