ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

দ্রুত নির্বাচন দিয়ে সংস্কারের পথে হাঁটার আহ্বান মির্জা ফখরুলের

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৬:১৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৬:১৫:২৩ অপরাহ্ন
দ্রুত নির্বাচন দিয়ে সংস্কারের পথে হাঁটার আহ্বান মির্জা ফখরুলের
মহান বিজয় দিবস উপলক্ষে রোববার (১৫ ডিসেম্বর) ঢাকার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, "আওয়ামী লীগ ৭১-এর পর মানুষের মুক্তিযুদ্ধের স্বপ্ন নিয়ে খেলেছে।"

মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগের ভূমিকা ইতিহাসের বিভিন্ন মোড়ে প্রশ্নবিদ্ধ হয়েছে, বিশেষ করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে। তিনি দলটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে 'খেলা' করার অভিযোগ তুলে বলেন, "এই আওয়ামী লীগই ৭১ পরবর্তীকালে জনগণের স্বপ্ন নিয়ে খেলেছিল।"

গণতন্ত্র রক্ষায় বিএনপির অবদান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, "বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে জিয়াউর রহমান প্রথম সংস্কার সূচনা করেছিলেন। তার শাহাদাতের পর বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন।"

বিএনপির দেওয়া ৩১ দফা সংস্কারের বিষয়ে তিনি বলেন, "তারেক রহমানের নেতৃত্বে আমরা ৩১ দফা সংস্কার তুলে ধরেছি। আসুন, এই যুগান্তকারী ৩১ দফাকে সামনে নিয়ে যাই এবং দ্রুত নির্বাচনের মাধ্যমে এই সংস্কার বাস্তবায়ন করতে কাজ শুরু করি।"

আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মেশররফ হোসেন বলেন, "এদেশের মানুষ এই সরকারের থেকে ইতিবাচক পরিবর্তন আশা করছে। আশাকরি দ্রুত নির্বাচন দিয়ে তারা জনগণের প্রত্যাশা পূরণ করবেন।" তিনি আরও বলেন, "স্বৈরাচার সরকার জনগণ উৎখাত করবে।"

মঈন খান বলেন, "১৬ বছর ধরে স্বৈরাচার কায়েম হয়েছিল, দেশের পরিবর্তন এসেছে এবং এখন আমাদের কাজ হল সেই পরিবর্তনের ফসল ঘরে তোলা। বিজয়ের দিনে শপথ নিই, অধিকার আদায় না হলে রাজপথ ছাড়ব না।"

নজরুল ইসলাম খান বলেন, "মানুষ এখন অনেক বেশি আশা নিয়ে অপেক্ষা করছে। তারা বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপি কখনো জোর করে ক্ষমতায় আসেনি, ভবিষ্যতেও জনগণের ভোটেই ক্ষমতায় আসবে।"

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম