ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ছাত্র-জনতা লড়াই করে যে পরিবর্তন এনেছে, তা স্থায়ী হতে হবে: নুরুল হক

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ১১:১২:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ১১:১২:১৯ পূর্বাহ্ন
ছাত্র-জনতা লড়াই করে যে পরিবর্তন এনেছে, তা স্থায়ী হতে হবে: নুরুল হক
মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেন, “আজকের এই দিনে আমরা মুক্তিযোদ্ধাদের গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধায় স্মরণ করছি। ধন্যবাদ জানাই অন্তর্বর্তী সরকারকে, যারা দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জাতীয় অনুষ্ঠানের আয়োজন করেছে।”

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “গত দেড় দশকের ফ্যাসিবাদী শাসনামলে আমরা বিরোধী দলের সদস্য হিসেবে বারবার হয়রানি ও নিপীড়নের শিকার হয়েছি। কিন্তু আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক পরিবেশে মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ প্রত্যক্ষ করছি। সকল দল আজ শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা নিবেদন করতে পারছে, যা আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য আশাব্যঞ্জক।”

নুরুল হক আরও বলেন, “গত ৫৩ বছরে মুক্তিযুদ্ধের যে মূল আকাঙ্ক্ষা—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার—তা বাস্তবায়নে আমরা যথেষ্ট অগ্রগতি অর্জন করতে পারিনি। বিশেষ করে গত ১৫ বছরে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়নি। আজ এই অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের প্রত্যাশা, তারা মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।”

তিনি বলেন, “ছাত্র–জনতা ও তরুণ প্রজন্ম যেভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই পরিবর্তনকে টেকসই করতে হবে। অন্তর্বর্তী সরকারকে মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে।”

নির্বাচন ও সংস্কার প্রশ্নে দলগুলোর মতপার্থক্য থাকলেও ঐক্যবদ্ধভাবে সহযোগিতার আহ্বান জানান নুরুল হক। তিনি বলেন, “আজ একটি বিশেষ পরিস্থিতিতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর উচিত সরকারের সঙ্গে সহযোগিতা করে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, “মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের লক্ষ্য ছিল বৈষম্যহীন একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা। এ লক্ষ্য পূরণে সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা প্রত্যাশা করি, অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য সঠিক পথ অনুসরণ করবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা