ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

‘ঐক্য শিথিল হয়নি, নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে আমরা অটুট’

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ১১:২৯:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ১১:২৯:৫৪ পূর্বাহ্ন
‘ঐক্য শিথিল হয়নি, নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে আমরা অটুট’
বাংলাদেশ গড়ার সংকল্পে জাতির ঐক্য আগের চেয়ে আরও দৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার (১৬ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “যে ঐক্যের ভিত্তিতে অভ্যুত্থান সম্ভব হয়েছিল, সেই ঐক্য আরও শক্তিশালী হয়েছে। চার মাস পেরিয়ে গেলেও এই ঐক্যে কোনো শিথিলতা আসেনি। বরং নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে আমরা অটুট রয়েছি। জাতির এই ঐক্য পৃথিবীর কাছে আমাদের সংগ্রামের শক্তি প্রকাশ করেছে।”

দেশের ঐক্যে ফাটল ধরাতে বিদেশ থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন ড. ইউনূস। তিনি বলেন, “পরাজিত শক্তি, যারা অভ্যুত্থানের পরাজয় মেনে নিতে পারছে না, তারা বহির্বিশ্ব থেকে চাতুর্যপূর্ণ প্রচারণার মাধ্যমে আমাদের ঐক্য ভাঙার চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বরং জাতি আরও উজ্জীবিত হয়ে পৃথিবীর সামনে নিজেদের ঐক্যের দৃষ্টান্ত তুলে ধরেছে।”

পরাজিত শক্তির আর্থিক চাতুর্যের কথাও উল্লেখ করেন তিনি। ড. ইউনূস বলেন, “পাচার করা হাজার হাজার কোটি টাকা ব্যবহার করে দেশ ও বিদেশে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার চেষ্টা চলছে। তাদের সুবিধাভোগী গোষ্ঠী সর্বত্র ছড়িয়ে রয়েছে। তবে আমরা সতর্ক আছি এবং আমাদের ঐক্য অক্ষুণ্ণ থাকলে তারা কোনোভাবেই আমাদের লক্ষ্য অর্জন থামাতে পারবে না।”

জাতির ঐক্যের গুরুত্ব তুলে ধরে ড. ইউনূস বলেন, “এ বছরের বিজয় দিবস আমাদের ঐক্যের উদাহরণ হিসেবে ইতিহাসে অনন্য হয়ে থাকবে। এই ঐক্যের জোরে আমরা দ্রুত সকল সমস্যার সমাধান করতে সক্ষম হব। আমি এই ঐতিহাসিক অর্জনে দেশব্যাপী দলমত নির্বিশেষে সকল তরুণ, যুবক, বৃদ্ধ এবং নারীদের আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের লক্ষ্য পরিষ্কার, এবং আমরা তা অর্জনে অটুট আছি।”

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু