ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন পুলিশকে মানবিক ও প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে আজ হরমুজ ‌‘চিরতরে’ বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান সরকার গঠনের অনুমতিপত্র নিতে ১ ঘণ্টা বসে ছিলেন থালাপতি বিজয় চেয়ারম্যান-মেয়র পদে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন মহিলা কলেজে বিক্ষোভ বিশ্ব মা দিবস আজ নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে দলীয় কর্মসূচি সংক্ষিপ্ত করলেন প্রধানমন্ত্রী নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী সকালের মধ্যেই ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রীর পুলিশের প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ভূমি উন্নয়ন করসংক্রান্ত আপত্তি সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ১৮ লাখ টাকায় পাসের চুক্তি, ডিভাইসসহ ৫ পরীক্ষার্থী আটক দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর হামলায় বাংলাদেশি নিহত ৬ জনের দেহে হান্টাভাইরাস, মহামারি নিয়ে ডব্লিউএইচওর বক্তব্য বাইফা অ্যাওয়ার্ডে সেরা গীতিকার ও সুরকারের পুরস্কার পেলেন মাহবুবুল খালিদ

জামায়াতকে পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিক্রি হবে না: জামায়াত আমির

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ১২:১৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ১২:১৫:২৩ অপরাহ্ন
জামায়াতকে পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিক্রি হবে না: জামায়াত আমির
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ যদি তাদের দলকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তবে দেশ আর বিক্রি হবে না।

সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড়ে আয়োজিত এই সমাবেশে তিনি আরও বলেন, “বাংলাদেশ স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে, কিন্তু শোষণ থেকে মুক্তি পেতে জাতিকে অপেক্ষা করতে হয়েছে ২০২৪ সাল পর্যন্ত। এখন স্বাধীনতার ফসল রক্ষা করতে হবে। ১৮ কোটি মানুষকে পাহারায় থাকতে হবে, যেন ’২৪-এর স্বাধীনতা কেউ হাইজ্যাক করতে না পারে।”

জামায়াতের আমির শেখ হাসিনা এবং তার পরিবারকে উদ্দেশ করে বলেন, “একটি পরিবার স্বাধীনতার ক্রেডিট হাইজ্যাক করে দেশের আপামর জনতাকে স্বাধীনতাবিরোধী হিসেবে উপস্থাপন করেছে।"

ডা. শফিকুর রহমান আরও বলেন, “নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ ও স্বচ্ছ রাখতে হবে। কোনো নাগরিক যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, সে জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।"

তিনি দাবি করেন, জনগণ তাদের দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে বাংলাদেশ অতীতের মতো আর বিক্রি হবে না।

কমেন্ট বক্স
গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন