ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

বিজয় দিবসে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশের নারীরা

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০১:২৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০১:২৮:৩৭ অপরাহ্ন
বিজয় দিবসে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশের নারীরা
বিজয় দিবসে, বাংলাদেশের মেয়েরা অর্জন করেছে আরেকটি গৌরবময় জয়। মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ।

কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে বৃষ্টির কারণে ম্যাচ ১৭ ওভারে নেমে আসে। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ০ উইকেটে ১২২ রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কা ৮ উইকেটে ৯৪ রান করতে সক্ষম হয়।

বাংলাদেশের দেয়া ১২৩ রানের লক্ষ্য ছুঁতে গিয়ে ৭ ওভারে ২ উইকেট হারিয়েও ৪৭ রান তুলে ফেলে শ্রীলঙ্কা। তবে ফারজানা ইয়াসমিন ও সুমাইয়া আক্তারের দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কা ম্যাচ থেকে ছিটকে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট তুলে ম্যাচে আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। শেষ ১০ ওভারে শ্রীলঙ্কা ৪৭ রান যোগ করতে গিয়ে ৬ উইকেট হারায়।

বাংলাদেশের হয়ে সুমাইয়া আক্তার ২ ওভারে ১২ রানে ৩ উইকেট শিকার করেন। ফারজানা ইয়াসমিন এবং নিশি দুটি করে উইকেট নেন। আফিফা শিকার করেন একটি উইকেট।

ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথমে জুয়াইরিয়া ফেরদৌসকে হারানোর পর, ইভা এবং সুমাইয়া আক্তার সুবর্ণা মিলে ৩৬ বলে ৪৪ রান যোগ করেন। তবে পরবর্তী সময়ে ৬১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবস্থা দুর্বল হয়ে পড়ে।

তবে আফিফা আসিমা এবং সাদিয়া আক্তারের জুটিতে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। সাদিয়া ২৫ বলে ১ চার ও ৩ ছয়ে ৩১ রান করার পর আউট হন। শেষ পর্যন্ত ১১০ রানে এই জুটি ভেঙে যায়। আসিমা ২৩ বলে ২ চার ও ১ ছয়ে ২৫ রান করে নবম উইকেট হিসেবে আউট হন।

শ্রীলঙ্কার পক্ষে সেওয়ান্ডি ৩ ওভারে ২৩ রানে ৪ উইকেট শিকার করেন। মেথসারা এবং থালাগুনে দুটি করে উইকেট নেন।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু