ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

সিরিয়াকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০২:০০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০২:০০:১৭ অপরাহ্ন
সিরিয়াকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক
সিরিয়ার বাশার আল-আসাদ সরকারকে উৎখাতকারী বিদ্রোহীদের অনুরোধে, তুরস্ক তাদের ইসলামপন্থী নতুন সরকারকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার। 

গত রবিবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এবং অন্যান্য তুর্কি গণমাধ্যমে তার এই বক্তব্য প্রচারিত হয়েছে। গুলার বলেছেন, “যদি দরকার হয়, তুরস্ক প্রয়োজনীয় সমর্থন দিতে প্রস্তুত।” তিনি আরও জানান, সিরিয়ার নতুন প্রশাসন কীভাবে কাজ করবে তা দেখার অপেক্ষায় রয়েছে তুরস্ক, তবে তাদের একটি সুযোগ দেওয়া উচিত বলে তিনি মনে করেন।

তুরস্কের জন্য, সিরিয়ার আসাদ সরকারের পতনের পর শরণার্থী সমস্যা অন্যতম বড় চ্যালেঞ্জ। বর্তমানে তুরস্কে প্রায় ৩০ লাখ সিরীয় শরণার্থী বসবাস করছে এবং আসাদ সরকারের পতনের পর অনেকেই দেশে ফেরত যেতে আগ্রহী বলে আশা করা হচ্ছে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল জানিয়েছে যে, গত পাঁচ দিনে ৭,৬০০ শরণার্থী তুরস্ক সীমান্ত পেরিয়ে সিরিয়ায় ফিরে গেছে।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের (এইচটিএস) সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে। বিশেষ করে, সিরিয়ায় নিখোঁজ মার্কিন সাংবাদিক অস্টিন টাইসের ভাগ্যে কী ঘটেছে, তা জানতে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি প্রকাশিত হলো।

সূত্র: এএফপি, বিবিসি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম