ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

১১ দিনে ‘পুষ্পা টু’র আয়ের রেকর্ড!

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০৪:০৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৪:০৮:৫৩ অপরাহ্ন
১১ দিনে ‘পুষ্পা টু’র আয়ের রেকর্ড!
অ্যাকশন, টুইস্ট, রোমান্স—সবকিছু মিলিয়ে সুকুমারের পরিচালনায় আর আল্লু অর্জুনের দুর্দান্ত অভিনয়ে ঝড় তুলছে ‘পুষ্পা ২: দ্য রুল’! মাত্র ১১ দিনের মাথায় সিনেমাটি জায়গা করে নিয়েছে হাজার কোটির ক্লাবে।

৫ ডিসেম্বর মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের ঢল নামিয়েছে এই সিনেমা। ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, ভারতের পাশাপাশি বিশ্বজুড়েও বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে পুষ্পা। এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে ১৩২২ কোটি রুপি, যার মধ্যে ভারত থেকে এসেছে ১০০০ কোটির বেশি।

এই সিনেমার গল্প এক সাধারণ ছেলেকে নিয়ে, যে পরিস্থিতির চাপে এক দুর্ধর্ষ স্মাগলারে পরিণত হয়। চরিত্রটিতে প্রাণ ঢেলেছেন আল্লু অর্জুন। তার বিপরীতে আছেন রাশমিকা মান্দানা।

পুষ্পা ২ মুক্তির আগেই টিজারে আল্লু অর্জুনের নতুন লুক নিয়ে তুমুল চর্চা শুরু হয়। শাড়ি পরা, মুখে রঙ আর সোনার গয়নায় মোড়া সেই লুক শুধু রহস্যই বাড়ায়নি, সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ কয়েক গুণ বাড়িয়েছে।

লাল চন্দন কাঠ চোরাচালান নিয়ে সিনেমার গল্প। তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেলেও বাংলা ভাষায় মুক্তি পায়নি। তবে ভক্তদের আশা, সিনেমা হলে নয়তো ওটিটি প্ল্যাটফর্মে বাংলাতেও দেখা যাবে এই ব্লকবাস্টার মুভি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা