ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ নজিরবিহীন জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

ওস্তাদ জাকির হোসেনের মৃত্যুতে তারকাদের শোকবার্তা

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০৪:৫২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৪:৫২:২৯ অপরাহ্ন
ওস্তাদ জাকির হোসেনের মৃত্যুতে তারকাদের শোকবার্তা
ওস্তাদ জাকির হোসেন আর নেই। উপমহাদেশের কিংবদন্তি তবলাবাদক সোমবার (১৬ ডিসেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

জাকির হোসেনের মৃত্যুতে সঙ্গীতজগতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত, অনুরাগী ও বলিউড তারকাদের শোকবার্তা ছড়িয়ে পড়ছে।

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন শোক জানিয়ে লিখেছেন, “অত্যন্ত দুঃখের দিন।” ফারহান আখতার মন্তব্য করেন, “আমাদের সময়ের অন্যতম সেরা শিল্পীকে হারালাম।”

দক্ষিণের সুপারস্টার কমল হাসান লিখেছেন, “জাকির ভাই! বড্ড তাড়াতাড়ি চলে গেলে। কিন্তু তুমি আমাদের জন্য যে সুরের লিগ্যাসি রেখে গেলে, তা চিরকাল আমাদের সঙ্গে থাকবে।”

কারিনা কাপুর খান তার বাবা রনধীর কাপুর এবং জাকির হোসেনের সঙ্গে একটি ছবি পোস্ট করে স্মৃতিচারণা করেছেন। মালাইকা অরোরা শোক জানিয়ে বলেন, “তার চলে যাওয়া সঙ্গীতজগতে এক অপূরণীয় ক্ষতি।”

রণবীর সিং জাকির হোসেনের ছবি পোস্ট করে লেখেন, “তার প্রয়াণে হৃদয় ভেঙে গেছে। তিনি ছিলেন সঙ্গীতজগতের এক মহীরুহ। ওম শান্তি।”

জাকির হোসেনের জন্ম ১৯৫১ সালে মুম্বাইয়ে। মাত্র তিন বছর বয়সে বাবার কাছে তবলার পাঠ শুরু করেন। ১২ বছর বয়সে বাবার সঙ্গে মঞ্চে প্রথম কনসার্টে অংশ নেন। তার অসাধারণ প্রতিভা ধীরে ধীরে ভারতজুড়ে ছড়িয়ে পড়ে।

সঙ্গীতে তার অসামান্য অবদানের জন্য তিনি পদ্মশ্রী, পদ্মভূষণসহ বহু সম্মাননা পেয়েছেন। ২০০৬ সালে তার অ্যালবাম ‘গোল্ডেন স্ট্রিং অব দ্য সরোদ’ গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নজিরবিহীন  জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা

নজিরবিহীন জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা