ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

পাকিস্তানি তাড়িয়ে ভারতের গোলামী করতে দেশ স্বাধীন করিনি: হারুনুর রশীদ

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০৪:৫৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৪:৫৬:১৪ অপরাহ্ন
পাকিস্তানি তাড়িয়ে ভারতের গোলামী করতে দেশ স্বাধীন করিনি: হারুনুর রশীদ
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, "শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কোনো রাজনীতি করতে পারবে না। আমরা পাকিস্তানিদের তাড়িয়ে ভারতের গোলামী করার জন্য দেশ স্বাধীন করিনি।"

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদদের নামফলকে পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

হারুনুর রশীদ আরও বলেন, “আমরা ১৯৭১ সালে পাকিস্তানকে পরাজিত করেছি, আর ২৪ জুলাই-আগস্টে ভারতকে পরাজিত করেছি। স্বাধীন সার্বভৌম দেশ নিয়ে ভারতীয় মিডিয়া ও রাজনীতিবিদরা যেভাবে মিথ্যাচার করছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

তিনি বলেন, "আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছি এবং এই সরকারের পেছনে রয়েছি। তবে ফ্যাসিস্টরা যারা দেশে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। ভারত দেশে অশান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করছে।"

হারুন আরও বলেন, "বাংলাদেশের পতাকা নিয়ে কোনো ছিনিমিনি খেলতে দেয়া হবে না। যারা ভারতকে পদানত করতে চেয়েছিল, তারা দেশের শত্রু। গুম ও হত্যার রাজনীতি যারা করেছে, তাদের বিচার অবশ্যই হবে।"

তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "ভারত যদি কোনো উসকানিমূলক কর্মকাণ্ড করে, তাহলে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান তাদের কঠোর জবাব দেবে। প্রয়োজনে আমরা তাদের পণ্য বর্জন করব।"

বিএনপির এই নেতা আরও জানান, "ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন না করে আমাদের চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা উচিত।" তিনি বলেন, "গত ১৫ বছর আওয়ামী লীগ শহীদ মিনার অপবিত্র করেছে, কিন্তু আজ কোনো পুলিশ বা সেনাবাহিনী ছাড়া হাজার হাজার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে।"

হারুনুর রশীদ বলেন, “আমরা দিল্লির গোলামী করতে চাই না। শহীদদের আত্মা এখনো কাঁদছে। আওয়ামী লীগকে সহজে ছেড়ে দেওয়া হবে না। সকল অন্যায় ও জুলুমের বিচার করা হবে।”

তিনি আরও বলেন, "আওয়ামী লীগের দোসরদের সহযোগিতা করলে প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগকে দেশের শত্রু হিসেবে বিবেচনা করতে হবে এবং আন্দোলন গড়ে তুলতে হবে।"

এর আগে জেলা শহরের পাঠানপাড়া থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির নেতৃত্বে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, রহমত আলীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে