ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

১০০ বিলিয়নের ক্লাব থেকে ছিটকে গেলেন ভারতের আদানি-আম্বানি

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০৫:১৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৫:১৫:৪৪ অপরাহ্ন
১০০ বিলিয়নের ক্লাব থেকে ছিটকে গেলেন ভারতের আদানি-আম্বানি
ব্লুমবার্গের ১০০ বিলিয়ন ডলারের ক্লাব থেকে ভারতীয় শীর্ষ ধনী মুকেশ আম্বানি এবং আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ছিটকে গেছেন। সোমবার ব্লুমবার্গের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় এই তথ্য জানা গেছে।

তালিকায় ১৭ নম্বরে অবস্থান করছেন রিলায়েন্সের মালিক মুকেশ আম্বানি, যার মোট সম্পত্তি ৯৬.৭ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮ লাখ ২২ হাজার ৯২৫ কোটি রুপি)।

অন্যদিকে, ১৯ নম্বরে রয়েছেন গৌতম আদানি, তার মোট সম্পত্তির পরিমাণ ৮২.১ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৬ লাখ ৯৬ হাজার ৫১৭ কোটি রুপি)।

বিশ্লেষকরা মনে করছেন, এই পরিবর্তনের পেছনে তাদের ব্যবসায়িক ধাক্কা রয়েছে। রিলায়েন্সের এনার্জি ও রিটেল ব্যবসার স্থবিরতার কারণে আম্বানির সম্পত্তি কমেছে। সম্প্রতি, ছেলে অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের বিয়ের সময় আম্বানির সম্পত্তি ১২০.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল, যা এখন কমে ৯৬.৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, গৌতম আদানির সম্পত্তির পরিমাণ মার্কিন বিচার বিভাগের তদন্তের ফলে কমেছে। নভেম্বরে আদানির ১২২.৩ বিলিয়ন ডলার সম্পত্তি এখন ৮২.১ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

তবে ব্লুমবার্গের তালিকার প্রথম ১০০ জন ধনীর মধ্যে একাধিক ভারতীয় শিল্পপতির সম্পত্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এইচসিএল টেকনোলজির কর্তা শিব নাদারের সম্পত্তি গত এক বছরে ১০.৮ বিলিয়ন ডলার বেড়ে ৪৪.৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, তিনি বর্তমানে ৩৪ নম্বরে রয়েছেন। শাপুর মিস্ত্রির সম্পত্তি ৪১.৬ বিলিয়ন ডলার এবং তিনি ৩৮তম স্থানে আছেন।

ব্লুমবার্গের তালিকার শীর্ষ ১০ ধনীর মধ্যে ১৪ জনই আমেরিকান। প্রথম স্থানে রয়েছেন টেসলার ইলন মাস্ক, দ্বিতীয় স্থানে অ্যামাজনের জেফ বেজোস, তৃতীয় স্থানে মেটার মার্ক জাকারবার্গ, চতুর্থ স্থানে ল্যারি এলিসন এবং পঞ্চম স্থানে রয়েছেন ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট। বিল গেটস সপ্তম এবং ওয়ারেন বাফেট দশম স্থানে অবস্থান করছেন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম