ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ইসরাইলি হামলা: ১৪ মাসে গাজায় নিহত ছাড়াল ৪৫ হাজার

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০৫:৪২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৫:৪২:০৯ অপরাহ্ন
ইসরাইলি হামলা: ১৪ মাসে গাজায় নিহত ছাড়াল ৪৫ হাজার
গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে কমপক্ষে ৪৫ হাজার ২৮ জন নিহত এবং ১ লাখ ৬ হাজার ৯৬২ জন আহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় আরও ৫২ ফিলিস্তিনি নিহত এবং ২০৩ জন আহত হয়েছেন।

রোববার গাজার বেইত হানুন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুসহ দুই সাংবাদিকও রয়েছেন। এর পাশাপাশি গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় কিছু ফিলিস্তিনি সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। তেল আবিবের দাবি, হামাসের অস্ত্র সংরক্ষণাগার এবং হামলার পরিকল্পনার জন্য ব্যবহৃত একটি চিকিৎসালয়ে হামলা চালানো হয়।

এদিকে, রোববার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ফোনালাপে গাজায় হামাসের হাতে আটক ইসরাইলি ও বিদেশি বন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে