ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কলকাতার ফোর্ট উইলিয়ামে ভারতীয় সেনাবাহিনীর মহান বিজয় দিবস উদযাপন

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০৫:৪৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৫:৪৭:০৩ অপরাহ্ন
কলকাতার ফোর্ট উইলিয়ামে ভারতীয় সেনাবাহিনীর মহান বিজয় দিবস উদযাপন

ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের মাঝে কিছু টানাপোড়েন থাকা সত্ত্বেও, কলকাতায় ভারতের সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় শাখা বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে। সোমবার (১৬ ডিসেম্বর) ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও সশস্ত্র বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তবে, বাংলাদেশের কলকাতাস্থিত দূতাবাসের কোনো কূটনৈতিক প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

ফোর্ট উইলিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর শীর্ষ সদস্যরা উপস্থিত ছিলেন। বিজয় স্মারক স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল শংকর রায় চৌধুরী ও সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাম চন্দ্র তিওয়ারী সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

এ সময় বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা, বিশেষ করে মেজর জেনারেল আব্দুস সালাম চৌধুরী এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুর রহমান শহীদ স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে, একটি ফটোসেশনে অংশ নেন ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা এবং সেনাবাহিনীর মাঠে মুক্তিযুদ্ধের প্রদর্শনী পরিদর্শন করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বিপি (অব:) এ সময় বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শত্রু হচ্ছে দারিদ্রতা। আমাদের দুই দেশকেই একত্রিত হয়ে সেই দারিদ্রতা দূর করতে হবে।” তিনি আরও বলেন, “ইতিহাসে সম্পর্কের উত্থান-পতন হয়েছে, তবে আমরা ভারতের সাথে বন্ধুত্ব রেখেছি এবং একে অপরকে ভালোবাসা দিয়ে সম্পর্ক শক্তিশালী করতে হবে।”


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা