ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে ৫ কার্যদিবসের মধ্যে কমিটি: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১৭-১২-২০২৪ ১১:০৮:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৪ ১১:০৮:৫৩ পূর্বাহ্ন
বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে ৫ কার্যদিবসের মধ্যে কমিটি: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে আয়োজিত এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, এ ঘটনায় আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা থাকবেন। তবে পুনঃতদন্তের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের এখতিয়ার বলে উল্লেখ করেন তিনি।

এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাইকোর্টে জানায়, পিলখানার ঘটনায় বিচারাধীন দুটি মামলা থাকায় নতুন কমিটি গঠন করলে তা সাংঘর্ষিক হতে পারে। এ নিয়ে হাইকোর্ট কমিটি গঠনের নির্দেশ দিলেও, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপাতত তা স্থগিত রেখেছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, কমিটি গঠন করার এখতিয়ার মন্ত্রণালয়ের এবং ভবিষ্যতে প্রয়োজন হলে আইন মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা দেবে।

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় শহীদ সেনা কর্মকর্তাদের পরিবার ও দণ্ডপ্রাপ্তদের পরিবার স্বাধীন তদন্তের দাবি জানিয়ে আসছে। তবে নতুন কমিটি গঠন থেকে সরে আসার সিদ্ধান্তে দেশব্যাপী সমালোচনা শুরু হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিডিআর হত্যাকাণ্ড দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে ওঠার যাত্রা শুরু হয়েছিল। এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার প্রয়োজন। আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার এ ঘটনার বিচারে গড়িমসি নিয়ে সমালোচনা করেন এবং মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে ভিকটিম পরিবারের জমায়েত শেষে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের নামে ৫৭ সেনা কর্মকর্তা ও ৭৪ জনকে হত্যা করা হয়।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম