ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান শেষ পর্যন্ত ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার ঢাকায় হালকা শীতের আমেজ

ইসলামাবাদে মহান বিজয় দিবস উদ্‌যাপন

  • আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০১:৩৭:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০১:৩৭:০৯ অপরাহ্ন
ইসলামাবাদে মহান বিজয় দিবস উদ্‌যাপন ছবি: দূতাবাসের সৌজন্য
বাংলাদেশ হাইকমিশন ইসলামাবাদ সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসটি যথাযথ মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে উদ্‌যাপন করেছে। এ উপলক্ষে হাইকমিশন প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়, যেখানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশিরা এবং তাঁদের পরিবার সদস্যরা অংশগ্রহণ করেন। দূতাবাস প্রাঙ্গণটি বিজয় দিবসের ব্যানার ও পোস্টার দিয়ে শোভিত করা হয়েছিল।

সকালে, হাইকমিশনের সব কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থাকায় হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় আলোচনা পর্ব। এর পর রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়, এবং তারপর বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরার জন্য প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা পর্বে উপহাইকমিশনার মো. আমিনুল ইসলাম খান বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, বিভিন্ন আন্দোলনের প্রেক্ষাপট এবং বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করেন।

মহান বিজয় দিবস উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে শিশু-কিশোরদের অংশগ্রহণে নানা ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে আকর্ষণীয় পুরস্কার বিতরণ এবং অতিথিদের আপ্যায়ন করা হয়, যার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে