ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

রহস্যময় সেই লাইভ করতে রাজিই ছিলেন না সাদিয়া

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০১:৫৩:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০১:৫৩:৫৫ অপরাহ্ন
রহস্যময় সেই লাইভ করতে রাজিই ছিলেন না সাদিয়া
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় লাইভ করে অভিনেত্রী সাদিয়া আয়মান আতঙ্ক সৃষ্টি করেছেন। ২১ অক্টোবর রাতে ফেসবুক লাইভে তিনি বিবর্ণ এক চেহারায় হাজির হয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেন। তাঁর অস্বাভাবিক উপস্থিতি দেখে অনেকেই চিন্তিত হয়ে পড়েন।

পরবর্তীতে জানা যায়, এটি আসলে একটি নাটকের প্রমোশনের জন্য করা হয়েছিল। তবে লাইভটি ফেক মনে করে ব্যাপক ক্ষুব্ধ হন নেটিজেনরা। বিষয়টি নিয়ে সাদিয়া আয়মান ২৫ অক্টোবর নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন।

পাঠকদের জন্য সাদিয়ার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

"আশা করি প্রিয়জনের সঙ্গে ভালো আছেন। দুদিন আগে আমার এই অফিসিয়াল পেজে একটি কন্টেন্ট প্রমোশনের লাইভ দেখে আমার ওপরে একটু রাগ বা অভিমান হয়েছে বুঝতে পারছি। সত্যিকার অর্থে লাইভ শেষ হওয়ার পর আমার নিজেরও মনে হয়েছে, আরেকটু সতর্ক হয়ে এবং ভিন্নভাবে প্রমোশনটি করা যেত।


আপনারাই আমার ভালোবাসার জায়গা, তাই মনে হলো কিছু আলোচনা বা আমার অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করি। একটি প্রোডাকশন যখন তৈরি হয়, আপনাদের জন্য আমরা মনপ্রাণ দিয়ে পারফর্ম করি, তবে কী অভিনয় করবো, কী ডায়লগ হবে তা চূড়ান্ত করেন পরিচালক, প্রযোজক বা নির্মানসংশ্লিষ্ট সকলে মিলে, এটা শিল্পীদের মনগড়া হওয়ার সুযোগ থাকে না।


আবার রিলিজের সময়েও চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম প্রমোশন ডিজাইন করেন দর্শককে জানানোর জন্য। আমরা শিল্পীরা মন খুলেই প্রমোশনে অংশ নেই যেমনটি অনেক কষ্ট করে শুটিং শেষ করি। কনটেন্ট শুটিং থেকে শুরু করে রিলিজের আগ পর্যন্ত টিমকে কো-অপারেট করা একজন শিল্পীর দায়িত্ব।


এই হরর ধরণের কন্টেন্ট প্রোমোট করার জন্য লাইভে আসার আইডিয়াটা প্রথমে শোনার পর চ্যানেল কর্তৃপক্ষকে আমি শুরুতে ‘না’করলেও, এই চ্যানেল একই ধরনের প্রমোশন এর আগেও করেছে এবং অনেক স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে এই ক্যাম্পেইন ডিজাইন করেছে— বলার পর আমি লাইভে এসে পারফর্ম করি। তবে ১০মিনিটের এই লাইভ শেষ হতে না হতেই বুঝতে পারি, আমার পরিবার, কাছের মানুষেরা আর আমার প্রিয় দর্শকদের দুশ্চিন্তাগ্রস্ত করে দিয়েছি।"

সাদিয়ার এই বক্তব্য তাঁর ভক্তদের উদ্বেগ প্রশমিত করার জন্য একটি প্রচেষ্টা বলেই মনে হচ্ছে।


প্রসঙ্গত, সাদিয়ার লাইভের পুরো ঘটনাই ছিল একটি ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। শিগগিরই তার অভিনীত ‘বিভাবরী’নামে একটি ফিল্ম মুক্তি পাবে ওটিটিতে। যেটি মূলত ঢাকার রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে