ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

  • আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০২:৪০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০২:৪০:৫৯ অপরাহ্ন
বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত
রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ মস্কোতে এক বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। তিনি রেডিওলজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, একটি বৈদ্যুতিক স্কুটারের মধ্যে লুকানো বোমার বিস্ফোরণে কিরিলোভ নিহত হন। তিনি রাশিয়ার রায়জানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বাইরে ঘটনাস্থলে নিহত হন। বিস্ফোরণে তার সহকারীও প্রাণ হারিয়েছেন।

এই ঘটনায় রাশিয়ায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তবে, বিস্ফোরণস্থলের আশেপাশে নজরদারি ক্যামেরা না থাকার কারণে তদন্তে সমস্যা তৈরি হয়েছে। বাসিন্দারা বলছেন, ওই এলাকায় অনেক বছর ধরে সাধারণ নজরদারি ক্যামেরার অভাবের বিষয়ে অভিযোগ ছিল।

রাশিয়ার রেডিওঅ্যাক্টিভ, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল প্রতিরক্ষা বাহিনী তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক দূষণের বিরুদ্ধে কাজ করে। কিরিলোভ এবং তার বাহিনী ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগের সম্মুখীন হয়েছিল, যদিও রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে। এছাড়া, গত অক্টোবরে কিরিলোভ ও তার বাহিনীর বিরুদ্ধে যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

কমেন্ট বক্স
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী

১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী