ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

প্রথম বিদেশ সফরে ভারতে দিশানায়েকে

  • আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০৩:০৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০৩:০৩:২৮ অপরাহ্ন
প্রথম বিদেশ সফরে ভারতে দিশানায়েকে
সংসদীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় লাভের পর প্রথম বিদেশ সফরে ভারতে গিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। এই সফরে ভারত-শ্রীলঙ্কার পারস্পরিক সম্পর্ক জোরদার করার অঙ্গীকার করেছে উভয় দেশ। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৬ ডিসেম্বর) দুই নেতার বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন যে, ভারত শ্রীলঙ্কার উন্নয়নে বিশ্বস্ত অংশীদার হবে। তিনি বেশ কিছু খাতের কথা উল্লেখ করেছেন যেগুলিতে তারা সমন্বয় মজবুত করার পরিকল্পনা করছেন। এই খাতগুলোর মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে পেট্রোলিয়াম পাইপলাইন তৈরি এবং উভয়ের বিদ্যুৎ গ্রিডগুলিকে যুক্ত করা।

কলম্বোর সেন্টার ফর পলিসি অলটারনেটিভসের কার্যনির্বাহী কর্মকর্তা পাইকিয়াসথি সর্ভনামুত্তু বলেছেন, দিল্লিকে প্রথম স্থানে রাখা এই সফরের প্রতীকী দিক। 

ভারত মহাসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের রুটে অবস্থিত শ্রীলঙ্কায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে ভারত ও চীন। ২০২২ সালে শ্রীলঙ্কার অর্থনীতি ভেঙে পড়ার আগে, বেইজিং দেশের অবকাঠামো নির্মাণ প্রকল্পে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছিল, যার মধ্যে একটি বন্দরও রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম