ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন চেয়ে করা রিট খারিজ করলো হাইকোর্ট মাঝ আকাশে বিমানে বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২ ঘণ্টার পর ঘন্টা বসে থাকছেন? ভয়াবহ বিপদের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস জুলাইয়ের গ্রাফিতি অপসারণে মেয়রের কোনো নির্দেশনা নেই : চসিক ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের ‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর আ. লীগ নেতার বিরুদ্ধে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা হাতির মৃত্যু, শাবকের কান্না ও আহাজারিতে ভারী লোকালয় দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার

৫ আগস্টের পর তিন মাস ওবায়দুল কাদের দেশেই ছিলেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০৩:৩২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০৩:৩২:৪০ অপরাহ্ন
৫ আগস্টের পর তিন মাস ওবায়দুল কাদের দেশেই ছিলেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ৫ আগস্টের পর তিন মাস দেশে অবস্থান করলেও বিষয়টি সরকার জানতো না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সরকার জানলে তখনই তাকে গ্রেফতার করা হতো।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিভাগের আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান উপদেষ্টা।

তিনি বলেন, "শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। হত্যা মামলার কোনো আসামির তথ্য পেলেই তাকে গ্রেফতার করা হবে।"

উপদেষ্টা আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের ১৬ এমপিকে আগেই দেশ থেকে সরিয়ে দিয়েছেন।

তিনি আশ্বস্ত করেন, "যারা নির্দোষ, তাদের কোনো শাস্তি হবে না, এমনকি মামলা হলেও তারা ক্ষতিগ্রস্ত হবেন না।"

সভা শেষে উপদেষ্টা দাবি করেন, আইন-শৃঙ্খলা বাহিনীর মনোবল আরও দৃঢ় হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘হানিমুন’-এর জন্য  ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে  কানাডার নারসিসে

‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে