ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পর ভানুয়াতুর মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

  • আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০৩:৫৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০৩:৫৫:৩৮ অপরাহ্ন
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পর ভানুয়াতুর মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় ৭ দশমিক ৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে। এতে শহরের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র ভানুয়াতুর দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ভূমিকম্পে পোর্ট ভিলায় অবস্থিত মার্কিন দূতাবাস উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাসটি বন্ধ থাকবে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী পোর্ট ভিলা থেকে প্রায় ৩৭ কিলোমিটার (২৩ মাইল) দূরে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এ ঘটনায় এখনো হতাহতের কোনো তথ্য জানা যায়নি। তবে, স্থানীয় কর্তৃপক্ষ ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিচ্ছে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার