ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

এক সপ্তাহের জন্য বন্ধ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র

  • আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০৪:০৫:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০৪:০৫:৫৯ অপরাহ্ন
এক সপ্তাহের জন্য বন্ধ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছে। গতকাল ভোরে কেন্দ্রটির প্রথম ইউনিট (৬৬০ মেগাওয়াট) উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এর আগে ৯ নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ ছিল।

পায়রা বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প কর্মকর্তা শাহ আবদুল মাওলা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পার্শ্ববর্তী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন স্থাপনের কাজ চলমান রয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্দেশনায় এই কাজের সুবিধার্থে পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

শাহ আবদুল মাওলা আরও বলেন, “পটুয়াখালীর আমতলী উপজেলায় নির্মাণাধীন নতুন বিদ্যুৎকেন্দ্র জানুয়ারি মাসে পরীক্ষামূলক উৎপাদনে যাবে। এ জন্য সুইচিং পয়েন্টের লাইন ইন-আউটের কাজ করা হচ্ছে। কাজ সম্পন্ন হওয়ার পর এক সপ্তাহের মধ্যেই পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুনরায় শুরু হবে।”

এই সাময়িক বন্ধের কারণে বিদ্যুৎ সরবরাহে কোনো বড় প্রভাব পড়বে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা