ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
রূপপুরসহ ৯ প্রকল্পে অনিয়ম

শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

  • আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০৪:২৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০৪:২৫:০৩ অপরাহ্ন
শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন প্রকল্প থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে। অভিযোগে রূপপুর প্রকল্প থেকে ৫০০ কোটি ডলার বা প্রায় ৬০ হাজার কোটি টাকা এবং অন্যান্য প্রকল্পে মোট ৮০ হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকের দুর্নীতি অনুসন্ধানের কাজ শুরু হয়।

গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট শেখ হাসিনার বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগে দুদকের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে রুল জারি করে। রুলে বলা হয়, কেন দুদক এখনও বিষয়টি তদন্ত শুরু করেনি এবং কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা জানাতে হবে।

দুদকসহ বিভিন্ন সূত্র জানায়, রূপপুর প্রকল্পের বাজেট থেকে অর্থ পাচারের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটম জড়িত। অভিযোগে বলা হয়েছে, প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বরাদ্দ করা হয়েছিল। মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে পাচার করা অর্থের ৩০ শতাংশ শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং টিউলিপ সিদ্দিকের মধ্যে ভাগ হয়েছে।

এদিকে, গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনেও এই অর্থ পাচারের বিষয়ে প্রমাণ উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পরিবারের সদস্যরা রূপপুর প্রকল্প ছাড়াও বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন।

দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাইয়ে তারা তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন। প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা