ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

নিজেকে আর ভালো কোচ ভাবেন না গার্দিওলা!

  • আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০৫:২৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০৫:২৬:৫৮ অপরাহ্ন
নিজেকে আর ভালো কোচ ভাবেন না গার্দিওলা!
ম্যানচেস্টার ডার্বির ৮৭ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ মুহূর্তে দুটি গোল হজম করে ম্যাচ হেরেছে ম্যানচেস্টার সিটি। আর এই হারের পর হতাশায় নিমজ্জিত পেপ গার্দিওলা। ব্যর্থতার ব্যাখ্যা দিতে গিয়ে ম্যানসিটির এই কোচ অসহায় স্বরে বলেছেন, নিজেকে আর ভালো কোচ মনে করেন না তিনি।

ইউরোপীয় ক্লাব ফুটবলের সেরা কোচদের একজন হিসেবে বিবেচিত গার্দিওলার এমন হতাশা অবিশ্বাস্য মনে হতে পারে। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ এবং ম্যানচেস্টার সিটিতে ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন তিনি। সিটিজেনদের জন্য টানা চারটি প্রিমিয়ার লিগ শিরোপাসহ একাধিক ট্রফি এনে দিয়েছেন। তবে সাম্প্রতিক ব্যর্থতার ধারায় ক্লাব থেকে তার বিদায়ের গুঞ্জনও উঠেছে।

ডার্বির আগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয় পাওয়ার আশা করছিলেন সিটি ভক্তরা। তবে হয়েছে উল্টো। মর্যাদার এই ম্যাচে ইউনাইটেডের কাছে হারতে হয়েছে। নিজের ভুল স্বীকার করলেও পরিস্থিতি সামাল দিতে পারছেন না গার্দিওলা।

তিনি বলেন, “আমরা সবসময় নিয়ন্ত্রিত ফুটবল খেলি। কিন্তু এদিন আত্মবিশ্বাস ছিল না। মাতেউস নুনেস ভালো খেলেছে, কিন্তু তার ভুলেই ওরা পেনাল্টি পেল। কোচ হিসেবে আমাকেই একটা সমাধান বের করতে হবে।”

গার্দিওলার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইনজুরি। ব্যালন ডি’অর জয়ী রদ্রি, জন স্টোনস, নেথান অ্যাকে, ম্যানুয়েল অ্যাকাঞ্জির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ইনজুরির কারণে দলে নেই। এতে রক্ষণভাগ এবং মিডফিল্ডে দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে।

“মনে হয়, ম্যানেজার হিসেবে আমি হয়তো ভালো না। সবার সঙ্গে নতুন করে কথা বলতে হবে, অনুশীলন পদ্ধতি নিয়ে ভাবতে হবে,” বলেন গার্দিওলা।

সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১১ ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছে ম্যানসিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিভারপুলের থেকে ৯ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। এছাড়া, চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বাদ পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই গার্দিওলার সঙ্গে আরও দুই মৌসুমের চুক্তি করেছে ম্যানসিটি। তবে যদি ব্যর্থতার এই ধারা চলতে থাকে, তাহলে ক্লাবের সবচেয়ে সফল কোচকেও এতিহাদ ছাড়তে হতে পারে বলে সন্দেহ করছেন অনেকেই।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম