ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর করলেন অটোরিকশা চালকরা

  • আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০৫:৩৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০৫:৩৪:৫৯ অপরাহ্ন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর করলেন অটোরিকশা চালকরা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী রায়হান ইসলামকে মারধর করেছেন সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রা চালকরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রূপাতলী এলাকায় এ ঘটনা ঘটে। রায়হান মোটরসাইকেলে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন, এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা দেয়। রায়হান এর প্রতিবাদ করলে, সিএনজি চালক শ্রমিকদের ডেকে এনে শিক্ষার্থী রায়হানকে মারধর করেন। 

এই ঘটনায় শিক্ষার্থী রায়হান গুরুতর আহত হন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা রূপাতলী এলাকায় গিয়ে অভিযুক্ত চালক ফিরোজ ও আব্দুল জলিলকে আটক করে। পরে সেনাবাহিনী এসে তাদের আটক করে নিয়ে যায়। শিক্ষার্থীরা আরও ১০ জন চালককে গ্রেফতার করার দাবি জানায়, এবং কয়েকজন চালকের নামও প্রকাশ করেন, তাদের মধ্যে ছিলেন- হোসেন, ফিরোজ, শহিদুল, শাকিল, সাইদুল, মনির, হারুন, সোহাগ, হাসান, সাইদ। 

এদিকে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম রফিকুল ইসলাম প্রশাসনের প্রতি সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত এবং এ ধরনের ঘটনায় যেন আর কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে নজর রাখা উচিত।' 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি অটোরিকশাকে পুলিশ মামলা দিলে সিএনজি ও মাহিন্দ্রা চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় শ্রমিকরা একটি মিছিল নিয়ে রূপাতলী জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে ঘুরে যাবার সময় শিক্ষার্থীর সঙ্গে এ ঘটনা ঘটে। 

শিক্ষার্থীরা জানান, সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধ স্ট্যান্ড মুক্ত করার পরেও একটি চক্র পুনরায় তা দখল করছে, এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। তারা এ থেকে মুক্তি পেতে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, 'শিক্ষার্থী রায়হান ইসলামকে মারধরের ঘটনায় দুজন চালককে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে বাকিদের শনাক্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।'

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে