ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু
জাহাঙ্গীর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা

শেখ হাসিনার সেই পিয়নের অ্যাকাউন্টে জমা হয় ৬২৬ কোটি টাকা

  • আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০৫:৩৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০৫:৩৮:৩২ অপরাহ্ন
শেখ হাসিনার সেই পিয়নের অ্যাকাউন্টে জমা হয় ৬২৬ কোটি টাকা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে বরং সাম্প্রতিক সময়ে আলোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (পিয়ন) মো. জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাবে ৬২৬ কোটি ৬৫ লাখ টাকা জমা হওয়ার তথ্য বেরিয়ে এসেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে ২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে।

দুদক এর অনুসন্ধান অনুযায়ী, জাহাঙ্গীর আলম তার স্ত্রীর সঙ্গে ১৮ কোটি ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং আটটি ব্যাংকের ২৩টি হিসাবে মোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা জমা হয়েছে। এই টাকা তিনি বিভিন্ন উপায়ে উত্তোলন বা স্থানান্তর করেছেন, যা সন্দেহজনক ও অস্বাভাবিক মনে হচ্ছে।

উল্লেখযোগ্য যে, জাহাঙ্গীর আলম তার মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কাই রি এরেঞ্জের মাধ্যমে ২০২৪ সালের প্রথম পাঁচ মাসে ১৭৮ কোটি টাকা জমা ও উত্তোলন করেছেন। অন্যদিকে, তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ৬ কোটি ৮০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, "আমার বাসার পিয়ন ছিল, সেও নাকি ৪০০ কোটি টাকার মালিক।" এর পর থেকেই জাহাঙ্গীর আলম ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা