ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট   বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা

ব্যঙ্গাত্মক প্রশ্ন করে পিসিবির শাস্তির মুখে রমিজ রাজা

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০১:৫৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০১:৫৭:২২ অপরাহ্ন
ব্যঙ্গাত্মক প্রশ্ন করে পিসিবির শাস্তির মুখে রমিজ রাজা
শান মাসুদ অধিনায়ক হওয়ার পর টানা ৬টি টেস্ট হেরেছিল পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। অবশেষে বহুল আকাঙ্ক্ষিত জয়ের দেখা পেল পাকিস্তান। শুধু জয় নয়, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে এখন উৎসবের আমেজ পাকিস্তানের ক্রিকেটে।ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টে হেরেছিল পাকিস্তান। এরপর শেষ দুই ম্যাচে টানা জিতেছে তারা। ২০২১ সালের পর এই প্রথম ঘরের মাঠে সিরিজ জিতলো পাকিস্তান।ঐতিহাসিক সিরিজ জয়ের পরও মাসুদকে হতাশাজনক অতীত মনে করালেন রমিজ রাজা। ম্যাচ শেষে স্পোর্টস সেন্ট্রালে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান অধিনায়ককে ব্যাঙ্গাত্মক প্রশ্ন করেন এই ধারাভাষ্যকার।রমিজ রাজা শান মাসুদকে প্রশ্ন করে বলেন, ‘টানা ৬ ম্যাচে হার, এমন অর্জন কীভাবে করলে?’

উত্তরে মাসুদ বলেন, ‘রমিজ ভাই, আসলে এটাকে বাজে একটা রাতের মতো মনে হয়েছে। আপনি একের পর এক যখন ম্যাচ হারবেন, এটা কষ্টদায়ক। আমাদের এই জয়টি দরকার ছিল। জাতির এই জয় দরকার ছিল। পাকিস্তান জিতেছে, এতে আমরা খুশি।’রমিজ রাজার এই প্রশ্ন ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উল্টো পাল্টা প্রশ্ন করার অভিযোগে রমিজ রাজাকে শাস্তিও দিতে পারে পিসিবি। আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে ধারাভাষ্যকার প্যানেল থেকে তাকে সরিয়ে দেওয়া হতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম