ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার মেয়ের স্বামীর সঙ্গে শাশুড়ি ওমরায় যেতে পারবেন? স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১০০ টাকার মোবাইল রিচার্জে ৩৮ টাকা কর, যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, যে কারণ জানা গেল মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত-রাশিয়া প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির

ইজতেমা ময়দানে যোবায়ের-সাদপন্থীদের সংঘর্ষে নিহত ৩

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ১০:২৭:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ১০:২৭:১২ পূর্বাহ্ন
ইজতেমা ময়দানে যোবায়ের-সাদপন্থীদের সংঘর্ষে নিহত ৩
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা যোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক লোক। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে টঙ্গীর ইজতেমা ময়দানে এই ঘটনা ঘটে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। 

নিহতরা হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৭০), ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলাল (৬০) এবং বেলাল হোসেন (৫৫)। 

স্থানীয় সূত্র জানায়, রাত ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশের চেষ্টা করে। এ সময় মাঠের ভেতর থেকে যোবায়ের পন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। পাল্টা জবাবে সাদপন্থীরাও হামলা চালায়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে রাতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের মধ্যে একজন বুধবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। 

এ ঘটনায় শতাধিক লোক আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকন্দার হাবিব বলেন, “সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে প্রশাসন।” 

টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র ব্রাদার হাফিজুল ইসলাম জানান, সংঘর্ষে আহতদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। 

এদিকে সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু