ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

সমালোচনার মুখে সানা খান

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ১১:১১:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ১১:১১:২৭ পূর্বাহ্ন
সমালোচনার মুখে সানা খান
বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান আবারও আলোচনায় এসেছেন গর্ভাবস্থা ও প্রসবোত্তর বিষয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করা একটি ভ্লগের মাধ্যমে। সম্প্রতি প্রকাশিত এই ভ্লগে তিনি পোস্টপার্টাম ডিপ্রেশন, সন্তান লালন-পালন এবং মানসিক স্বাস্থ্য নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। তবে তার মন্তব্য নিয়ে সামাজিকমাধ্যমে সমালোচনার ঝড় বইছে।

ভ্লগে সানা বলেন, পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে বেশি না ভেবে এটি কাটিয়ে ওঠার চেষ্টা করা উচিত। তিনি এটিকে অত্যন্ত কঠিন একটি সময় হিসেবে উল্লেখ করেন এবং বলেন, সন্তান জন্মের পর মা’র জীবনযাত্রা পুরোপুরি বদলে যায়। তিনি আরও বলেন, “হঠাৎ আপনার জীবনে নতুন একজন আসে, যে কাঁদতে কাঁদতে জেগে ওঠে, এতে আপনার ঘুম নষ্ট হয়। আমি নিজেও এর মধ্য দিয়ে গিয়েছি।”

এমন অবস্থায় ধ্যানের মাধ্যমে সান্ত্বনা খোঁজার পরামর্শ দেন সানা। তিনি বলেন, “আমার মনে আছে, বাচ্চাকে খাওয়ানোর সময় আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম। এটি খুবই স্বাভাবিক। বাড়িতে যত মানুষই থাকুক না কেন, একজন মা অনেক সময় একাকিত্ব অনুভব করতে পারেন।”

তবে সানার মন্তব্য অনেকেই ভালোভাবে নেননি। সামাজিকমাধ্যমে তার মন্তব্যকে ‘জ্ঞানহীন’ এবং ‘অসচেতন’ বলে আখ্যা দিয়েছেন অনেক ব্যবহারকারী। একজন মন্তব্য করেছেন, “আপনার যদি সাধারণ জ্ঞানের অভাব থাকে, তবে নিজেকে শিক্ষিত করুন।” আরেকজন লিখেছেন, “এমন একজন সেলিব্রিটি মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছেন, যিনি এ বিষয়ে পেশাদার নন। তাদের মতামত জানতে চায় কে?”

সানার এই মন্তব্যে তার অনুসারীদের একাংশ সমর্থন জানালেও, সমালোচনাও এসেছে উল্লেখযোগ্য হারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা