ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভারত থেকে আসলো ১৯০০ টন আলুর দ্বিতীয় চালান

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ১১:১৭:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ১১:১৭:২৮ পূর্বাহ্ন
ভারত থেকে আসলো ১৯০০ টন আলুর দ্বিতীয় চালান
ভারত থেকে ট্রেনযোগে দ্বিতীয় চালানে ১,৯০০ টন আলু মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় যশোরের বেনাপোল বন্দরে পৌঁছেছে। ভারতীয় পেট্রাপোল বন্দর দিয়ে কার্গো ট্রেনের মাধ্যমে ৪২টি ওয়াগনে এই চালানটি আসে। 

বেনাপোলের সি অ্যান্ড এফ এজেন্ট ‘লজিস্টিক সার্ভিস প্রাইভেট লিমিটেড’-এর প্রতিনিধি ফারুক ইকবর ডাবলু জানান, ট্রেনটি রাত ৯টার দিকে খালাসের জন্য যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওনা দেয়। নওয়াপাড়ায় আলু খালাস শেষে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে।

রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ভারতের মালদা জেলার রপ্তানিকারক প্রতিষ্ঠান ডিলাক্স ইন্টারন্যাশনাল এ চালানটি সরবরাহ করেছে। চাঁপাইনবাবগঞ্জের সাজ্জাদ এন্টারপ্রাইজ এটি আমদানি করেছে। ৪২ ওয়াগনে ৩৮ হাজার ব্যাগ আলুর ওজন ১৯ লাখ কেজি। এই চালানের আমদানি মূল্য চার লাখ ৩৭ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রতিকেজি ২৭ টাকা ৬০ পয়সা। 

বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, আমদানিকারক প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর দ্রুত খালাস কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। 

এর আগে ১২ ডিসেম্বর প্রথম চালানে ৪৬৮ টন আলু ট্রেনে করে বেনাপোল বন্দরে পৌঁছেছিল। সেটি নওয়াপাড়া থেকে খালাসের পর চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ট্রেডার্সের মাধ্যমে সরবরাহ করা হয়। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা