ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ১১:৩১:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ১১:৩১:৪৬ পূর্বাহ্ন
ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ব্রাজিলের ওপরেও একই নীতি প্রয়োগ করবেন বলে জানিয়েছেন তিনি।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার নিজের বাসভবন মার-এ-লাগোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, "যদি কোনো দেশ আমাদের ওপর অতিরিক্ত শুল্ক চাপায়, তাহলে আমেরিকাও সেই দেশের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করবে। অন্যরা আমাদের ওপর অধিক শুল্ক চাপায়, অথচ আমরা এতদিন তাদের ওপর কোনো শুল্ক চাপাইনি।" এ প্রসঙ্গে ভারত ও ব্রাজিলের নাম উল্লেখ করেন ট্রাম্প, এবং দাবি করেন, "এই দুই দেশ মার্কিন পণ্যের ওপর অত্যধিক শুল্ক আরোপ করে।"

গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হন, যদিও তিনি এখনো প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি। আগামী ২০ জানুয়ারি তার শপথ গ্রহণের দিন। তবে শপথ নেওয়ার আগে ট্রাম্প ভারত ও ব্রাজিলকে বাণিজ্য সংক্রান্ত হুমকি দিয়েছেন।

তিনি আরও বলেন, "বাণিজ্যে স্বচ্ছতা থাকতে হবে। যদি ভারত মার্কিন পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে, তবে আমেরিকাও একই পরিমাণ শুল্ক চাপাবে। তারা আমাদের ওপর শুল্ক চাপাতে পারে, কিন্তু আমরাও পারস্পরিকভাবে শুল্ক আরোপ করব।"

এর আগে, ট্রাম্পের হবু বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিকও প্রায় একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি বলেন, "নতুন সরকারে পারস্পরিক সুবিধার নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি আমাদের সঙ্গে যেভাবে আচরণ করবেন, আমরা ঠিক তেমনি আচরণ করব।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে