ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিলেন মাইকেল চাকমা

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ১২:১১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ১২:১১:১৭ অপরাহ্ন
শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিলেন মাইকেল চাকমা
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ করেছেন। 

আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে তিনি এই অভিযোগ করেন। মাইকেল চাকমা তার গুমের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছেন।

চিফ প্রসিকিউটর জানান, আইন অনুযায়ী, এই মৌখিক অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং কয়েক দিনের মধ্যে অভিযোগের বিস্তারিত লিখিতভাবে প্রদান করা হবে, এরপর তদন্ত কাজ শুরু করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

মাইকেল চাকমা, আলোকচিত্রী ড. শহিদুল আলম এবং তার স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদসহ বুধবার সকাল ৯টার দিকে ট্রাইব্যুনালে উপস্থিত হন। তার অভিযোগ, ২০১৯ সালের ৯ এপ্রিল রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাকে অপহরণ করা হয় এবং ৫ বছর ৪ মাস ধরে বিভিন্ন স্থানে গুম করে রাখা হয়। মাইকেল চাকমা দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয়ার কারণে তাকে গুম করা হয়। 

তিনি আরও জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুদিন পর ৭ আগস্ট ভোরে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা