ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ভারতের মণিপুরে ফের সহিংসতা, দুটি আলাদা স্থানে ব্যাপক গোলাগুলি

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০২:২৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০২:২৮:৩০ অপরাহ্ন
ভারতের মণিপুরে ফের সহিংসতা, দুটি আলাদা স্থানে ব্যাপক গোলাগুলি
ভারতের মণিপুরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার (২৬ অক্টোবর) রাজ্যের অন্তত দুটি স্থানে বোমা বিস্ফোরণ এবং ব্যাপক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

রবিবার (২৭ অক্টোবর) কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাগুলি ঘটেছে ইম্ফল পশ্চিম জেলার কাউতরুক এলাকায় এবং বিষ্ণুপুর জেলার ত্রংলাওবিতে। ইম্ফল পশ্চিম জেলা পুলিশের মতে, কুকি জঙ্গিরা সন্ধ্যা ৭টার দিকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও বোমা ব্যবহার করে লামশাং থানার আওতাধীন কাউতরুক চিং লেইকাই গ্রামে হামলা চালায়।

এতে পাল্টা হামলা চালায় স্থানীয় রাষ্ট্রীয় বাহিনী। চার ঘণ্টা ধরে চলে এ বন্দুকযুদ্ধ।

কাউতরুক চিং লেইকাই গ্রামের এক বাসিন্দা জানিয়েছেন, গুলি বিনিময়ের সময় পাশের বেথেল গ্রাম থেকে একটি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল, যা কুকি জঙ্গিরা ছুড়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

এই ঘটনায় গ্রামবাসী বিমান হামলার আশঙ্কায় রয়েছেন, কারণ সেপ্টেম্বরে গ্রামটিতে একটি ড্রোন হামলা চালানো হয়েছিল। তবে সেই হামলার কয়েক মিনিটের মধ্যেই ড্রোনটি ভূপাতিত হয়।

পুলিশ জানিয়েছে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এ অঞ্চলে অননুমোদিত যে কোনো ড্রোন ভূপাতিত করার জন্য প্রস্তুত।

এদিকে, সন্দেহভাজন কুকি জঙ্গিরা বিষ্ণুপুর জেলার মইরাং থানার প্রায় ৬ কিলোমিটার দক্ষিণে ত্রংলাওবি গ্রামেও আক্রমণ চালিয়েছে বলে নিশ্চিত করেছে বিষ্ণুপুর জেলা পুলিশ।

সেখানে শনিবার রাত সোয়া ৯টার দিকে গেলজং ও মোলশাং এলাকা থেকে গুলি চালানো শুরু হয়, যার ফলে গ্রামীণ স্বেচ্ছাসেবকদের সঙ্গে রাষ্ট্রীয় বাহিনীও পাল্টা জবাব দেয়।

এর আগে, ৬ সেপ্টেম্বর ত্রংলাওবি গ্রামে কুকি জঙ্গিরা রকেট হামলা চালায়। তবে নতুন এই সংঘাতে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মণিপুরে কুকি ও মেইতে সম্প্রদায়ের মধ্যে কয়েক বছর ধরেই জাতিগত সহিংসতা চলমান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা