ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয়

রাহাত ফতেহ আলীর কনসার্টের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ফ্রি

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০১:২৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০১:২৭:৫৩ অপরাহ্ন
রাহাত ফতেহ আলীর কনসার্টের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ফ্রি
ঢাকায় রাহাত ফতেহ আলী খানের ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টের দিন যানজট নিরসনে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ফ্রি রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কনসার্টটি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক মাহি এ তথ্য জানিয়েছেন।রাজধানীর আর্মি স্টেডিয়ামে আগামী শনিবার এই কনসার্টটির আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্ম। মাহি বলেছেন ওইদিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড এই চারটি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রিতে প্রবেশ করতে পারবে বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকবে না।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মের আয়োজনে ‘ইকোস অব রেভ্যুলিউশন’ কনসার্টে পারফর্ম করতে ঢাকায় আসছেন পাকিস্তানের বিশ্বখ্যাত শিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়াম এই কনসার্ট অনুষ্ঠিত হবে।এছাড়া জনদুর্ভোগের কথা বিবেচনা করে সেনাবাহিনী জাহাঙ্গীর গেইট এবং জিয়া কলোনির গেইট দুপুর ২টা থেকে রাত ১১ টা পর্যন্ত খুলে রাখারও সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মাহি। চ্যারিটি কনসার্টের দিন এ সময়ে গেইট দিয়ে শুধু রোগীবাহী অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করা যাবে।"

কনসার্টের দিন ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্টাফরোড রেলগেট থেকে নেভি হেড কোয়ার্টার পর্যন্ত উত্তরা থেকে মহাখালী অভিমুখী রাস্তাটি বন্ধ থাকবে। তবে বিপরীতমুখী রাস্তা খোলা থাকবে। উল্লেখিত সময়ে যানজটের দুর্ভোগ এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে।এই চ্যারিটি কনসার্ট ঘিরে আসছে একের পর এক সুসংবাদ। যেখানে রাখা হয়েছে শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্যে বড় ছাড়। এ ছাড়া ভেন্যুর অর্থাৎ আর্মি স্টেডিয়ামের ভাড়া নেবে না সেনাবাহিনী। আরেক আয়োজক সাদেকুর রহমান সানি বলেন, ‘জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ভূমিকার কারণে তাদের প্রতি সম্মান রেখে টিকেটে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। টিকেট কেনার সময় শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল ইমেইল এড্রেস ব্যবহার করতে হবে।’ইকোস অব রেভ্যুলিউশন কনসার্টে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গাইবেন রাহাত ফতেহ আলী খান। এদিন আরও পারফর্ম করবেন ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ, র‍্যাপার সেজান, র‍্যাপার হান্নান ও সিলসিলা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়