ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ঢামেকেও সাদ-জুবায়েরপন্থিদের সংঘর্ষ, সেনাবাহিনী-পুলিশ মোতায়েন

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০২:৫৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০২:৫৭:৩৪ অপরাহ্ন
ঢামেকেও সাদ-জুবায়েরপন্থিদের সংঘর্ষ, সেনাবাহিনী-পুলিশ মোতায়েন
বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষে আহতদের মধ্যে ৪০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। পরে ঢাকা মেডিকেলেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ অবস্থায় হাসপাতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।জানা যায়, ঢাকা মেডিকেলে আহতদের আনা হলে তাদের মধ্যে বেলাল হোসেন (৫৫) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে একজন জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়াল্টিতে (ওসেক) লাইফ সাপোর্টে আছেন।

এদিকে সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢামেক হাসপাতালের ভেতরে কয়েক দফায় সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে হাসপাতালে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।জুবায়েরপন্থি সমর্থকরা জানান, আজ সমন্বয়কসহ সকালে দুই গ্রুপের মিটিং হওয়ার কথা। কিন্তু সাদপন্থিরা ইজতেমা মাঠে ঢুকে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা জোর করে ইজতেমা মাঠে ঢুকে ঘুমন্ত মানুষের ওপর হামলা চালায়।

জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, টঙ্গী এলাকা থেকে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় হাসপাতালে এখন পর্যন্ত আহত ৪০ জন এসেছেন। এদের মধ্যে বেলাল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। একজন জরুরি বিভাগের ওসেকে লাইফ সাপোর্টে আছেন।সংঘর্ষের পর অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ

জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ