ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

শীতে ত্বকের যত্নে ব্যবহার করুন অলিভ ওয়েল

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৩:১৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৩:১৪:০০ অপরাহ্ন
শীতে  ত্বকের যত্নে ব্যবহার করুন  অলিভ ওয়েল
শীত আসলেই শুরু হয় ত্বক ফেটে যাওয়ার সমস্যা। এ সমস্যা থেকে বাঁচতে অনেকেই ত্বকে ব্যবহার করেন লোশন নয়তো অলিভ ওয়েল। কিন্তু বাজারে পাওয়া সব অলিভ ওয়েল কিন্তু এক মানের নয়। তাই জেনে নিন বিভিন্ন রকম অলিভ ওয়েলের মধ্যে সবচেয়ে ভালো মানের অলিভ ওয়েল সম্পর্কে।গুণগত মানের দিক থেকে অলিভ ওয়েল বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন ধরুন-

 ১। এক্সট্রা ভার্জিন অলিভ ওয়েল: জলপাই থেকে প্রথম যে তেল বের করা হয় সেটিই এক্সট্রা ভার্জিন অলিভ ওয়েল। এ তেলে কখনই  বাড়তি গন্ধ ও স্বাদ ব্যবহার করা হয় না। এ তেলে  অ্যাসিডের মাত্রা থাকে মাত্র ০.৮ শতাংশ। এ তেলের রং হয় হালকা সবুজ। 
 
২। ভার্জিন অলিভ ওয়েল: এক্সট্রা ভার্জিন অলিভ ওয়েলের সব গুণাগুণই এ তেলে থাকে। তবে এখানে অ্যাসিডের মাত্রা কিছুটা বেড়ে যায়। এ তেলের রং হয় হালকা হলুদ। 
 
৩। রিফাইন্ড অলিভ ওয়েল: রিফাইন করার কারণে এ তেল অন্য সব অলিভ ওয়েল থেকে কম আঠালো হয়ে থাকে। অনেক সময় এ তেলের সঙ্গে ভার্জিন অলিভ ওয়েলও মেশানো হয়। বাকি সব গুণাগুণ অক্ষুণ্ন থাকলেও এ তেলে অ্যান্টিঅক্সিড্যান্টের পরিমাণ কম থাকে। এ তেলের রং হয় গাঢ় হলুদ।
 
৪। আনফিল্টার্ড অলিভ ওয়েল: এ তেলে কোনো প্রকার রিফাইন বা পরিশোধন করা হয় না। তাই তেলের সঙ্গে পাওয়া যায় জলপাইয়ের অংশও। এ তেলের সমস্যা হলো জলপাইয়ের অংশ থাকায় দীর্ঘসময় ধরে এ তেল ব্যবহার করা যায় না। বোতলের নিচের অংশে তেল জমে গাদ হয়ে যায়। এ তেল দেখতে ঘোলা হয়। 
 
ইতিহাস থেকে জানা যায়, ভূমধ্যসাগরীয় সভ্যতা যেমন রোমান এবং গ্রিকদের মাধ্যমে প্রথম অলিভ ওয়েল ব্যবহার শুরু হয়। সেই থেকে আজ অবদি মানুষ ব্যবহার করে চলেছে অলিভ ওয়েল। আর এসব বিভিন্ন অলিভ ওয়েলের গুণাগুণ পরীক্ষা করে সবথেকে সেরা অলিভ ওয়েল হিসেবে এক্সট্রা ভার্জিন অলিভ ওয়েলকেই সেরা বলছেন বিশেষজ্ঞরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী