ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

সঙ্গীকে খুঁজতে ২০০ কিলোমিটার পাড়ি দিল বাঘ

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৩:৩২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৩:৩২:০৭ অপরাহ্ন
সঙ্গীকে খুঁজতে ২০০ কিলোমিটার পাড়ি দিল বাঘ
প্রাণিকুলে সঙ্গীর প্রতি ভালোবাসার অনেক নজির রয়েছে। তবে রাশিয়ার সাইবেরীয় অঞ্চলের দুটি বাঘ, বোরিস ও সভেতলায়া, নিজেদের ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিচ্ছিন্ন হওয়ার পর সঙ্গী সভেতলায়াকে খুঁজে পেতে বোরিস দীর্ঘ তিন বছরে ২০০ কিলোমিটার পথ পাড়ি দেয়। এনডিটিভির এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, ২০১২ সালে রাশিয়ার সিখোত-অ্যালিন পর্বত এলাকা থেকে মা-বাবা ছাড়া এই দুটি বাঘকে উদ্ধার করা হয়। মানুষের সংস্পর্শ এড়ানোর জন্য তাদের বন্যপ্রাণীদের সংরক্ষিত এলাকায় লালনপালন করা হয়। ১৮ মাস বয়স হলে তাদের প্রি-আমুর অঞ্চলে আলাদা করে মুক্ত করে দেওয়া হয়।  
 
বাঘ সাধারণত নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে ঘোরাফেরা করে। তবে বোরিস এর ব্যতিক্রম। তিন বছর ধরে অবিশ্বাস্যভাবে ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সভেতলায়ার সঙ্গে পুনর্মিলিত হয়। ছয় মাস পর সভেতলায়া একটি বাঘশাবকের জন্ম দেয়। রাশিয়ার বাঘ সংরক্ষণ প্রকল্পের অংশ হিসেবে তাদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য বাঘ দুটির ওপর ট্র্যাকিং ডিভাইস বসানো হয়। সংরক্ষণবিদদের মতে, এই প্রকল্প বাঘের সংখ্যা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।  
 ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির (ডব্লিউসিএস) প্রধান লেখক ডেল মিক্যুয়েল বলেন, 'মা-বাবার ফেলে যাওয়া বাঘশাবকদের সংরক্ষিত পরিবেশে লালনপালন করে মুক্ত করলে তারা প্রকৃত শিকারিতে পরিণত হয় এবং বন্য পরিবেশে টিকে থাকতে সক্ষম হয়।'  

সাইবেরীয় বাঘ বর্তমানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকায় রয়েছে। বোরিস ও সভেতলায়ার এই গল্প বাঘ সংরক্ষণ উদ্যোগকে নতুন আশা দিয়েছে। সংরক্ষণবিদরা মনে করছেন, এমন সফলতা সাইবেরীয় বাঘের প্রাকৃতিক পরিবেশে সংখ্যা বৃদ্ধির গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে কাজ করবে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী