ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

কুয়েত ও সৌদি আরবে তাপমাত্রা নেমেছে মাইনাস ৩ ডিগ্রিতে, হচ্ছে তুষারপাত

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৩:৩৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৩:৩৭:১৫ অপরাহ্ন
কুয়েত ও সৌদি আরবে তাপমাত্রা নেমেছে মাইনাস ৩ ডিগ্রিতে, হচ্ছে তুষারপাত
মধ্যপ্রাচ্যের মরুর দেশ সৌদি আরব ও কুয়েতে বিরল আবহাওয়া বিরাজ করছে। দেশ দু্ইটিতে যেখানে বছরের অধিকাংশ সময় প্রচণ্ড গরম থাকে, সেখানে তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে। বর্তমানে দেশ দুইটিতে তাপমাত্রা বিরাজ করছে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া কুয়েতের বিভিন্ন অঞ্চলে তুষারপাতের খবরও পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, দেশটি দুইটির গ্রামীণ ও মরু এলাকাগুলোতে ঠান্ডার প্রকোপ বেশি। আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে কুয়েতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত সোমবার থেকে মাত্র ১৭ হাজার ৮১৮ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটির সর্বত্র তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। ‍দেশজুড়ে ব্যাপক শীতল বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় তুষারপাতের খবরও পাওয়া গেছে।

কুয়েতের আবহাওয়া এখন একটি বর্ধিত উচ্চচাপ ব্যবস্থার মধ্যে রয়েছে এমন তথ্য জানিয়ে দেশটির আবহাওয়া দপ্তরের নির্বাহী পরিচালক দাহরার আল আলী বলেন, এই উচ্চচাপ ব্যবস্থাটি বায়ুমণ্ডলের ওপরের স্তরের শীতলতা এবং দক্ষিনপশ্চিমাঞ্চল থেকে আসা নাতিশীতোষ্ণ বাতাসের মধ্যকার মিথস্ক্রিয়ার ফলাফল। এছাড়া এ শৈত্যপ্রবাহের জন্য আবহাওয়ার উচ্চচাপ ব্যবস্থাকে দায়ী করেছেন তিনি।দাহরার আল আলী বলেন, খুব শিগগিরই শৈত্যপ্রবাহ থামার সম্ভাবনা নেই। আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ। শুক্রবারের পর থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা।

অন্যদিকে গত শুক্রবার এক পূর্বাভাসে এনসিএম জানিয়েছে,১৫ ডিসেম্বর থেকে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে সৌদি আরবে। দেশটির কোনো কোনো স্থানে তাপমাত্রা শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রিতে নেমে গেছে। এরমধ্যে দেশটির তাবুক, আল জাওয়াফ, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো। আর গত সোমবার থেকে দেশটির রাজধানী রিয়াদ, মক্কা, মদিনা,আল কাসেমসহ উপকূলীয় অঞ্চলেও তাপামাত্রা একই অবস্থা।

দেশটিতে শৈত্যপ্রবাহ চলাকালে জরুরি প্রয়োজন ব্যতীত জনসাধারণদের বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সৌদি সরকারের এ সংক্রান্ত গাইডলাইন অনুসরণ করতেও জনসাধারণদের প্রতি আহ্বান করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ