ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

নতুন বছর সিঁথিতে সিঁদুর পরে সুখবর দেবেন পরীমণি!

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৩:৫৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৩:৫৭:৫৪ অপরাহ্ন
নতুন বছর সিঁথিতে সিঁদুর পরে সুখবর দেবেন পরীমণি!
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি নতুন বছরে ভক্তদের জন্য সুখবর নিয়ে হাজির। দীর্ঘ বিরতির পর কাজে ফিরে এবার ওপার বাংলার সিনেমায় অভিষেক ঘটাতে চলেছেন তিনি। দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবক্সী’ সিনেমায় লাবণ্য চরিত্রে দেখা যাবে তাকে। 

সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ১৭ জানুয়ারি। সম্প্রতি পরীমণি তার ফেসবুকে সিনেমার একটি পোস্টার শেয়ার করেছেন। সেখানে কুর্তা, টিপ, সিঁদুর এবং হাতে বালা পরা লাবণ্যর চরিত্রে নজরকাড়া রূপে ধরা দিয়েছেন তিনি। পোস্টের ক্যাপশনে পরী লিখেছেন, “লাবণ্যের সাথে পরিচিত হন। যিনি তার উষ্ণতা, আত্মবিশ্বাস এবং মায়াবী হাসি দিয়ে ভালোবাসা এবং মানবিকতার আলো ছড়ান।”

‘ফেলুবক্সী’ সিনেমায় পরীমণির সঙ্গে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী এবং মধুমিতা সরকার। ছবির শুটিং সম্পন্ন হয়েছে কলকাতায়। 

প্রসঙ্গত, পরীমণির প্রকৃত নাম শামসুন্নাহার স্মৃতি। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। বর্তমানে তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী হিসেবে পরিচিত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা