ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

জেনেভা ক্যাম্পে বকেয়া বিদ্যুৎ বিল ১৪০ কোটি টাকা!

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৫:২৭:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৫:২৭:৫২ অপরাহ্ন
জেনেভা ক্যাম্পে বকেয়া বিদ্যুৎ বিল ১৪০ কোটি টাকা!
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বকেয়া বিদ্যুৎ বিল ১৪০ কোটি টাকা ছাড়িয়েছে। এ বিপুল বকেয়া পরিশোধ না হওয়ায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিপিডিসি মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

ডিপিডিসি জানায়, বারবার অনুরোধ করার পরও বকেয়া পরিশোধ বা প্রি-পেইড মিটার স্থাপনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শ্যামলী জোনের কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সংযোগ বিচ্ছিন্ন করেন।

তবে রাতে ক্যাম্পের পক্ষ থেকে প্রি-পেইড মিটার স্থাপনে সহযোগিতা করার লিখিত আশ্বাস দেওয়া হলে, রাত ৯টায় বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়।

ডিপিডিসির শ্যামলী কন্ট্রোলের নির্বাহী প্রকৌশলী এ কে আজাদ বলেন, "বকেয়া বিলের পাশাপাশি আমরা বারবার প্রি-পেইড মিটার স্থাপনের কথা বলেছি। কিন্তু তারা তা করতে বাধা দিয়েছিল। ফলে বাধ্য হয়ে সংযোগ কেটে দিতে হয়েছে। পরে লিখিত প্রতিশ্রুতির ভিত্তিতে সংযোগ সচল করা হয়েছে।"

উল্লেখ্য, ক্যাম্পের বকেয়া বিল পরিশোধের জন্য আদালতের নির্দেশ রয়েছে। আদালত সরকারের পক্ষে রায় দিয়ে জানিয়েছে, ক্যাম্পের বাসিন্দাদেরই বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম