ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

আইসিসি থেকে সুখবর পেলেন শেখ মেহেদি

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৫:৩২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৫:৩২:০১ অপরাহ্ন
আইসিসি থেকে সুখবর পেলেন শেখ মেহেদি
বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডেতে হতাশাজনক পারফরম্যান্সের পর টি-টোয়েন্টিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ, যেখানে বল হাতে নজর কেড়েছেন শেখ মেহেদি হাসান। তার অসাধারণ বোলিং পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়েও।  

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে ১৮ ধাপ এগিয়ে শেখ মেহেদি এখন ২৩ নম্বরে। সিরিজের প্রথম ম্যাচে তার ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট নেওয়া পারফরম্যান্স দলকে ১৪৭ রানের পুঁজি নিয়েও জিততে সাহায্য করেছিল। 

ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেনও উল্লেখযোগ্য উন্নতি করেছেন। তিনি প্রথমবারের মতো টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে পৌঁছেছেন। সিরিজের প্রথম ম্যাচে তার ১৩ রানে ২ উইকেট নেওয়া পারফরম্যান্স তাকে ৭০৭ রেটিং পয়েন্টে নিয়ে গেছে। শীর্ষস্থান থেকে নেমে গেছেন আদিল রশিদ (দ্বিতীয়) এবং ভানিন্দু হাসারাঙ্গা (তৃতীয়)।  

টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়েও বড় পরিবর্তন হয়েছে। হ্যামিল্টন টেস্টে ব্যর্থ হয়ে শীর্ষস্থান হারিয়েছেন ইংলিশ ব্যাটার হ্যারিব্রুক। প্রথম ইনিংসে গোল্ডেন ডাক এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রান করায় তাকে সরিয়ে পুনরায় শীর্ষস্থান দখল করেছেন জো রুট। গত সপ্তাহে রুটকে এক পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলেছিলেন ব্রুক। 

বাংলাদেশের টি-টোয়েন্টিতে শেখ মেহেদির ধারাবাহিক পারফরম্যান্স এবং আকিল হোসেনের শীর্ষস্থান অর্জন ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম