ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয়

‘বরবাদ’ সিনেমা ১০০ কোটির ক্লাবে যাবে : শাকিব খান

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৫:৪৭:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৫:৪৭:০৯ অপরাহ্ন
‘বরবাদ’ সিনেমা ১০০ কোটির ক্লাবে যাবে : শাকিব খান
শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’ এর প্রথম লুক প্রকাশিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে সিনেমার প্রথম পোস্টার উন্মোচন করা হয়।

পোস্টার উন্মোচনের পর শাকিব খান বলেন, “এক সময় বলেছিলাম, আমাদের সিনেমা আন্তর্জাতিকভাবে হলিউড, বলিউডের মতো বাজারে মুক্তি পাবে। আজ আমাদের সিনেমা বিশ্বের সাতটি মহাদেশে প্রদর্শিত হচ্ছে। এর আগে ‘প্রিয়তমা’ ছবিটি ভালোবাসা পেয়েছিল, ‘তুফান’ তুলেছিল। তবে ‘বরবাদ’ সবকিছুকে ছাড়িয়ে যাবে। খুব শিগগিরি আমাদের সিনেমা ১০০ বা ২০০ কোটি টাকার ক্লাবে জায়গা করে নেবে।”

শাকিব আরও জানান, সিনেমার গল্প শুনে তিনি এর প্রতি আকৃষ্ট হন। নির্মাতাকে মাত্র ১৫ মিনিট সময় দিয়ে তিনি গল্পটি শোনেন, এবং তার পরই সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, “মেহেদী আমাকে প্রথমে গল্প শোনাতে বলেন। আমি বললাম, তোমার হাতে ১৫ মিনিট সময় আছে, শুধু গল্পের লাইন আপ বলো। এরপর গল্প শোনার পর আমি তার কাছে জানতে চেয়েছিলাম, প্রডিউসার আছে কিনা, না হলে আমি ইনভেস্ট করতে পারি কি না।”

অনুষ্ঠানে ছবিটির মোশন পোস্টারও প্রকাশ করা হয়। পোস্টারে দেখা যায়, শাকিব খান রক্তাক্ত মুখে পিস্তল হাতে গাড়ির ওপর বসে আছেন। তর্জনী ঠোঁটের কাছে এনে তিনি ‘সাইলেন্স’ বলছেন।

‘বরবাদ’ সিনেমা দিয়ে শাকিব খান ও ইধিকা পাল আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। ২০২৫ সালের ঈদে সিনেমাটি মুক্তি পাবে।

কমেন্ট বক্স
রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়