ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

রাষ্ট্রদ্রোহ মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৫:৪৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৫:৪৯:৩৭ অপরাহ্ন
রাষ্ট্রদ্রোহ মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জয়পুরহাটে সাড়ে ৯ বছর আগে করা রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলায় অব্যাহতি পেয়েছেন। একই সঙ্গে মামলাটি নিষ্পত্তি করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাটের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালে লন্ডনে দেওয়া একটি বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্তব্য করেন তারেক রহমান। ওই বক্তব্যের ভিত্তিতে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়, যা পরে ২০১৫ সালের ২৮ মে জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মামলা করেন। পুলিশ ২০১৬ সালের ৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। শুনানি শেষে আদালত তারেক রহমানকে অব্যাহতি দিয়ে মামলাটি খারিজ করে দেন।

আসামিপক্ষের আইনজীবী নাজমুল ইসলাম জনি দাবি করেন, এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসার ফলশ্রুতি। মামলার বাদী আবু বক্কর সিদ্দিক রেজা আদালতে হাজির না হওয়ায় আদালত তারেক রহমানকে মামলা থেকে অব্যাহতি দেন।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি এটিএম মুজাহিদ আজিজ মনা জানান, আদালত এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে কোনো উপাদান খুঁজে পায়নি এবং এটি শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে দায়ের করা হয়েছিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ