ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

প্রশ্নফাঁস মামলায় পিএসসির অফিস সহকারী ও পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৫:৫৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৫:৫৩:২৯ অপরাহ্ন
প্রশ্নফাঁস মামলায় পিএসসির অফিস সহকারী ও পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর বাংলাদেশ রেলওয়ের সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (নন-ক্যাডার) পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের আরও দুই সদস্য গ্রেপ্তার করেছে সিআইডি। 

সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি বিশেষ দলের অভিযানে ১৭ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পিএসসির প্রধান কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুই জন হলেন মো. আব্দুল আজিম (৪৯), পিএসসির বিজ্ঞাপন শাখার অফিস সহকারী, এবং রুপন চন্দ্র দাস (৪৪), পিএসসির পরিচ্ছন্নতা কর্মী। তাদের হেফাজত থেকে দুটি মোবাইল ফোন, পিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থীদের প্রবেশপত্র, বিভিন্ন ব্যাংকের চেক এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

সিআইডির সাইবার পুলিশ সেন্টার জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র গত ৫ জুলাই সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (নন-ক্যাডার) নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে বিক্রি করছে। এই অভিযোগে সাইবার পুলিশ সেন্টার ৯ জুলাই পল্টন মডেল থানায় মামলা রুজু করে এবং তদন্তে নেমে এখন পর্যন্ত মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ২ জন আদালতে আত্মসমর্পণ করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামিরা পিএসসির বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা