ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

দুই শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে রামপুরা ব্রিজে শিক্ষার্থীদের সমাবেশ

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৫:৫৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৫:৫৬:৪৮ অপরাহ্ন
দুই শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে রামপুরা ব্রিজে শিক্ষার্থীদের সমাবেশ
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীকে হত্যার বিচারের দাবিতে রাজধানী ঢাকার রামপুরা ব্রিজে বিক্ষোভ সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী। আজ বুধবার বিকেল চারটার পর তাঁরা সড়কে অবস্থান নেন, যার ফলে ব্রিজের পূর্ব পাশের দুই লেন বন্ধ হয়ে যায় এবং এক লেন দিয়ে গাড়ি চলাচল করতে থাকে, ফলে ওই এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এ সমাবেশের আয়োজন করেছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিকেল পৌনে ৬টার দিকে সমাবেশ শেষ হয়। সমাবেশে বক্তারা জানান, ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের আইনের আওতায় না আনা হলে তারা রাজপথে কঠোর কর্মসূচি দেবেন।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে মশাল মিছিল শুরু করেন। 

গত ১২ ডিসেম্বর গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যা করা হয়। একই দিনে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ সীমান্ত, যিনি দুই দিন পর ১৪ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শিক্ষার্থীরা জানাচ্ছেন, দুই শিক্ষার্থী হত্যার বিচার এবং সারা দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ছাত্র-জনতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা আন্দোলন চালিয়ে যাবেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী নাজিফা জান্নাত বলেন, সারা দেশে শিক্ষার্থীদের নিরাপত্তা নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। যতদিন পর্যন্ত দুই শিক্ষার্থীর হত্যার বিচার না হবে, তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী