ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার মেয়ের স্বামীর সঙ্গে শাশুড়ি ওমরায় যেতে পারবেন? স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১০০ টাকার মোবাইল রিচার্জে ৩৮ টাকা কর, যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, যে কারণ জানা গেল মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত-রাশিয়া প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির

ব্যক্তিস্বার্থের জন্য কাউকে সুযোগ দেওয়া যাবে না-তারেক রহমান

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ০৯:০৬:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০৯:০৬:২০ পূর্বাহ্ন
ব্যক্তিস্বার্থের জন্য কাউকে সুযোগ দেওয়া যাবে না-তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন কঠিন হবে। শুধু একটি নির্বাচনই নয়, পরের নির্বাচনের জন্যও প্রস্তুতি নিতে হবে। কথায় চিড়া ভিজবে না। জনগণকে জানাতে হবে, জনগণের বিশ্বাস ধরে রাখতে হবে।বিগত ১৫ বছরে নির্যাতনের শিকার হয়েও জনগণের পক্ষে কথা বলে বন্ধ করেনি বিএনপি। তাই ব্যক্তিস্বার্থের জন্য কাউকে সুযোগ দেওয়া যাবে না।তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগ অধম হলেও আমরা অধম হব না। আমরা ৩১ দফা সফল করার মাধ্যমে আওয়ামী লীগের গত ১৫-১৬ বছরের গুম, খুনসহ সব জুলুম-অত্যাচারের জবাব দেব।

এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণ হবে।’
বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে গাজীপুর, নারায়ণগঞ্জ এবং টাঙ্গাইল জেলার নেতাকর্মীদের নিয়ে গতকাল বুধবার আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।গাজীপুর নগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।প্রধান আলোচক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মাহাদী আমিন। আরো বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, হালিমা আক্তার আরবী, শাম্মী আক্তার, বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, ডা. মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল করিম রনি প্রমুখ।এদিকে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় বাংলাদেশ হোসিয়ারি মিলনায়তনে কর্মশালায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী ও মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জোবেউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি উম্মে হাবিবা, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ প্রমুখ।

অন্যদিকে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার নানা দিক তুলে ধরেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল।জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোরহাব, সহপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু, কার্যনির্বাহী সদস্য ওবায়দুল হক নাসির ও বিথিকা বিনতে হোসাইন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু