ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

আরও ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে: প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ১০:০২:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ১০:০২:৫৪ পূর্বাহ্ন
আরও ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে: প্রধান উপদেষ্টা
মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার পর গত কয়েক মাসে নতুন করে ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (১৮ ডিসেম্বর) মিশরের রাজধানী কায়রোতে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ড. জাম্বরি আবদুল কাদিরের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত লোকদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার বিষয়েও সমর্থন ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন, তিনি রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব করেছেন এবং তিনি আশা করেন মালয়েশিয়া এই পদক্ষেপে সমর্থন দেবে।বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করেছে।ড. জাম্বরি আব্দুল কাদির বলেন, ‘আমরা বাংলাদেশের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের অপেক্ষায় রয়েছি।’

বৈঠকে তারা মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট নিরসন এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এদিকে আজ বৃহস্পতিবার কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া ডি-৮ সম্মেলনে স্বাগত বক্তব্য দেবেন তিনি। শীর্ষ সম্মেলনের ফাঁকে কয়েকটি ডি-৮ সদস্য রাষ্ট্রের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এর আগে মিশরে পৌঁছে দেশটির পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমির সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী