ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ১০:১৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ১০:১৬:৪৩ পূর্বাহ্ন
আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র—রিয়াল মাদ্রিদের ফ্রন্টলাইনের তিনজনই গোল পেলেন মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে। তাতে আন্তঃমহাদেশীয় কাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন বনে গেল রিয়াল মাদ্রিদ। কোচ কার্লো আনচেলত্তি হলেন এ ক্লাবের ইতিহাসের সবচেয়ে সফল কোচ।মাইলফলক সামনে রেখে কাতারের লুসাইল স্টেডিয়ামের ডাগআউটে দাঁড়িয়েছিলেন ডন কার্লো। এ শিরোপাটি জিতলেই যে তিনি রিয়াল মাদ্রিদের সবচেয়ে সফল কোচ বনে যাবেন। রেফারি যখন শেষ বাঁশি বাজালেন, ইতালিয়ান কোচ পেছনে ফেললেন মিগুয়েল মুনজকে। পঞ্চাম-ষাটের দশকে দুই মেয়াদে রিয়ালকে ১৪টি শিরোপা জিতিয়েছিলেন মুনজ। আনচেলত্তির শিরোপা হলো ১৫টি (৩টি চ্যাম্পিয়ন্স লিগ, ২টি লিগ, ২টি কোপা দেল রে, ২টি সুপারকোপা, ৩টি সুপার কাপ, ২টি ক্লাব বিশ্বকাপ ও একটি আন্তঃমহাদেশীয় কাপ)।। ১১ শিরোপা নিয়ে তিনে জিনেদিন জিদান।২০২২ সালে এই মাঠে হেরেই কাতার বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল আর্জেন্টিনার। এই মাঠেই কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে দলটি। হ্যাটট্রিক করেও হৃদয় ভাঙে ফরাসি তারকার। সেদিনের মতো আজও ১৮ ডিসেম্বর, আজ আর কষ্ট পেতে হয়নি এমবাপ্পেকে। এক গোল করেই শিরোপা জিতলেন তিনি। গত জুনে যোগ দিয়ে রিয়াল মাদ্রিদে এ নিয়ে দুই ট্রফি হলো তার। আগস্টে আটালান্টার বিপক্ষে সুপার কাপ জয়েও ফাইনালে গোল করেছিলেন।

ধারে-ভারে পাচুকা মাদ্রিদের ক্লাবটির চেয়ে অনেক পিছিয়ে। তবুও এক এমবাপ্পের গোল বাদ দিলে প্রথমার্ধটা ভালো যায়নি সাদা জার্সিধারীদের। আগের রাতে ফিফা বেস্টের পুরস্কার জেতা ভিনিসিউস জুনিয়র তার গোলে অ্যাসিস্ট করেন। গোলবক্স থেকে বলটা এগিয়ে আসা কিপারের নাগালের বাইরে নিয়ে গিয়ে ফাকা দিয়ে অপরপ্রান্তে পজিশন নেয়া এমবাপ্পেকে পান ব্রাজিলিয়ান তারকা। ট্যাপইন করে জালের দেখা পান ফরাসি ফুটবলার।৫৩ মিনিটে কয়েকজনকে কাটিয়ে ১৮ গজ দূর থেকে নেয়া শটে গোল করেন রদ্রিগো। ৮২ মিনিটে ভিনির গোলটি পেনাল্টি থেকে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী